ads

সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে : মতিয়া চৌধুরী

খবর টি পড়েছেন : ১৪৩
দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে : মতিয়া চৌধুরী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Matia chy in press clubশ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক সালিশী আদালতে এই প্রথম বাংলাদেশের দু’জন বিচারক নিয়োগ পেয়েছেন। এটা প্রমাণ করে দেশে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। শেখ হাসিনার দীর্ঘ প্রচেষ্টায় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যা মামলা, যুদ্ধাপরাধীদের বিচার নিয়মতান্ত্রিকভাবে হয়েছে। এসবও প্রমাণ করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত শেখ হাসিনার ৬৯তম জন্মবার্ষিকীর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওইসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ৭৫-৯৬ পর্যন্ত দীর্ঘ ২১ বছর দেশে অব্যবস্থাপনার পর শেখ হাসিনা ১৯৯৬ সালে সরকার গঠন করেন। নানা দুর্যোগের পরও তিনি দেশকে এগিয়ে নিয়ে যান। পার্বত্য চুক্তিসহ বিভিন্ন কার্যক্রম তীক্ষ্ম বুদ্ধিমত্তার কারণে হয়েছে বলে মনে করেন মতিয়া চৌধুরী।
মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনা দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, জঙ্গিবাদ দমন, কৃষিক্ষেত্রে বিপ্লব, বিদ্যুৎক্ষেত্রে উন্নয়নসহ ন্যায় বিচারের পথ রচনা করেছেন। তিনি বলেন, আজকে আমরা শেখ হাসিনার ৬৯তম জন্মবার্ষিকী পালন করছি। কিন্তু বঙ্গবন্ধু জীবিত অবস্থায় তার জন্মবার্ষিকী পালন করতে পারেননি। এটাই দুঃখ।
শেখ হাসিনার সফলতার প্রশংসা করে তিনি আরো বলেন, আমরা শেখ হাসিনাকে কী দিতে পেরেছি জানি না। কিন্তু তিনি আমাদের অনেক কিছুই দিয়েছেন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোতাহার হোসেন মোল্লা। বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাক, এমপি, কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার সামছুল হক রেজা প্রমুখ। পরে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কাঁদলেন মোদী পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে উন্নয়ন মেলা অনুষ্ঠিত

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads