ads

সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কয়েকজন মন্ত্রীর বক্তব্যের কারণে অস্ট্রেলিয়ার সফর অনিশ্চিত: বিএনপি

খবর টি পড়েছেন : ১৬০
কয়েকজন মন্ত্রীর বক্তব্যের কারণে অস্ট্রেলিয়ার সফর অনিশ্চিত: বিএনপি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

asaduzzaman riponশ্যামলবাংলা ডেস্ক : জঙ্গীবাদ নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ সরকারের কয়েকজন মন্ত্রীর বক্তব্যের কারণে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরে অনিশ্চিয়তা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। ২৮ সেপ্টেম্বর সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মত বিএনপিও বিশ্বাস করে বাংলাদেশ জঙ্গীবাদের অস্তিত্ব নেই। কিন্তু তথ্যমন্ত্রী ইনুসহ কয়েকজন মন্ত্রী বাংলাদেশে জঙ্গীদের অস্তিত্বের কথা বলে আসছেন। এর কারণে অস্ট্রেলিয়ার উদ্বেগ তৈরি হয়েছে। ফলে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরে অনিশ্চিয়তা তৈরি হয়েছে।’ তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়ার দলের সফর পিছিয়ে যাওয়ায় বাংলাদেশের মানুষের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।’
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, বিএনপি নেতা অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াসহ প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আজ শেখ হাসিনার ৬৯তম জন্মদিন পরবর্তী সংবাদ অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads