স্টাফ রিপোর্টার : খুচরা টাকা ও ধাতব মুদ্রা শেরপুরের ব্যাংকগুলো জমা নিচ্ছে না। টাকার মুদ্রার মধ্যে রয়েছে ২ টাকা ৫ টাকা ১০ টাকা ও ২০ টাকার নোট। ধাতব মুদ্রার মধ্যে রয়েছে ৫ টাকা ২ টাকা ও ১ টাকার কয়েন। ব্যবসায়ীরা জানিয়েছেন, ওইসব ধাতব মুদ্রা ও খুচরা টাকা ব্যাংকে জমা দিতে গেলে ব্যাংক জমা নেয় না। ফলে লাখ লাখ টাকার সমপরিমান মুদ্রা ও খুচরা টাকা ঘরে জমা রয়েছে। অন্যদিকে ব্যাংক জমা নেয় না বলে অপরাপর ব্যবসায়ীরাও ভাংতি ওই মুদ্রাগুলো নেয়না। কাগজি টাকাগুলো অনেকদিন ঘরে থাকার ফলে যেমন নষ্ট হচ্ছে, অপরদিকে ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সবচেয়ে বড় সমস্যায় পড়েছে বিভিন্ন পণ্যের পরিবেশক ব্যবসায়ীরা। ওইসব ব্যবসায়ীরা প্রতিদিন খুচরা দোকানিদের কাছ থেকে সাধারণত ধাতব মুদ্রা ও ছোট টাকা পেয়ে থাকে। ওই মুদ্রাগুলো ব্যাংক নেয়না বলে ল ল টাকার ধাতব মুদ্রা ও ২ থেকে ২০ টাকার নোট ঘরে পড়ে আছে বলে জানান শহরের অন্যতম পরিবেশক বিশ্বজিত মালাকার। শহরের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী আব্দুল মজিদ জানান, ভাংতি টাকা এখন আমারা পোটলা করে রেখে দিয়েছি। এই টাকা ব্যাংক না নিলে আমরা সমস্যায় পড়বো। শেরপুর জেলা পরিবেশক সমিতির সভাপতি অজয় কুমার চক্রবর্তি বলেন, ভাংতি টাকা ব্যাংক না নেওয়ায় ল ল টাকা ঘরে পড়ে আছে। অনেকের ঘরে এই টাকার পরিমান এত বেশী যে তার সব টাকাই এখন ভাংতি হয়ে গেছে। ব্যাংক নেয়না বলে ওই ব্যবসায়ী এখন আর ব্যাংকের সাথে লেনদেন করতে পারছেন না। খুচরা দোকানদারদের ভাংতি টাকা আমরা নিতে না চাইলে ঝগড়া বাধে। খুচরা টাকা জমা নেয়না বলে ব্যাংকের লোকজন ও ব্যবসায়িদের মধ্যে কয়েকবার বিবাদেও জড়িয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে ইসলামি ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আব্দুর রশিদ বলেন, খুচরা টাকা ব্যাংকে জমা দিতে এসে কেউ ফিরে গেছে বলে আমার জানা নেই। শেরপুর সোনালী ব্যাংকের ম্যানেজার হাসান হাফিজুর রহমান জানিয়েছেন, রনাবেণ করা সমস্যা বলে ধাতব মুদ্রা ব্যাংক নেয় না। তবে অন্যান্য খুচরা টাকা জমা নিতে সমস্যা নেই এবং আমরা নিচ্ছি।









