ads

বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদে ভিআইপিদের পাচ্ছেন না দেশবাসী

খবর টি পড়েছেন : ১৫৭
ঈদে ভিআইপিদের পাচ্ছেন না দেশবাসী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : এবারের ঈদ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছাড়াই করতে হবে দেশবাসীর। ঘটনাক্রমে ঈদের সময়টা দেশের বাইরে থাকছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ঈদ করবেন দেশেই।
জানতে চাইলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, ঢাকায় ঈদ উদযাপন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি ঈদের দিন সাধারণ মানুষ, কূটনীতিক কোরের সদস্যসহ সরকারি-বেসরকারি পেশাজীবিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
জানা গেছে, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসনই নয়, বাইরে থাকছেন জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকারও। চিকিৎসার জন্য দেশের বাইরে থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দেশে আসলেও বিদেশে ঈদ করবেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
রেওয়াজ রয়েছে, ঈদের দিন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা ও বড় রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে থাকেন। তবে এবার যেনো চিত্রটা ভিন্ন।
বুধবার সকালে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে রয়েছেন ৬০ জনের একটি প্রতিনিধি দল। সেখানে প্রায় ১১ দিন অবস্থান করবেন প্রধানমন্ত্রী। আগামী ৩ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে। এছাড়া জাতীয় সংসদের স্পিকার যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। অার ডেপুটি স্পিকার গেছেন পবিত্র হজ পালন করতে। অন্যদিকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ঈদ করবেন সিঙ্গাপুরে।
এদিকে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করতে লন্ডনে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসার জন্য লন্ডনে গেছেন বলা হলেও ঈদ উদযাপনের বিষয়টি আলোচনায় রয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম লন্ডনে রয়েছেন। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করবেন। ফলে এবার কুরবানির ঈদে ভিআইপিদের পাচ্ছেন না দেশবাসী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেখ হাসিনার সফলতায় বাংলাদেশ এখন গৌরবের আরেক চূড়ায়… পরবর্তী সংবাদ ৫ জেলায় সড়ক দুর্ঘটনায় ১৪জন নিহত

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads