ads

বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রওশন, এরশাদ ও খালেদাকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

খবর টি পড়েছেন : ১৭৫
রওশন, এরশাদ ও খালেদাকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

hasina-rowsan-ershad-khaledaশ্যামলবাংলা ডেস্ক : বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার তার পক্ষ থেকে রওশন, এরশাদ ও খালেদার দফতরে এ শুভেচ্ছা কার্ড পৌঁছে দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, দুপুরে রওশন ও এরশাদের সংসদ সচিবালয় কার্যালয়ে শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা এসএম খুরশিদ-উল-আলম। দফতরে রওশন এরশাদের সহকারী একান্ত সচিব সুজাউল ইসলাম তার পক্ষে শুভেচ্ছা কার্ডটি গ্রহণ করেন। আর হুসেইন মুহম্মদ এরশাদের দফতরে শুভেচ্ছা কার্ডটি গ্রহণ করেন তার সহকারী একান্ত সচিব মো. মনজুরুল ইসলাম। এরপর বিকেল সাড়ে ৫টায় নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শুভেচ্ছা কার্ড নিয়ে যান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির একদল প্রতিনিধি। এ শুভেচ্ছা কার্ড খালেদার পক্ষে গ্রহণ করেন বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফের ২৬ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ পরবর্তী সংবাদ ভারত ‘এ’ দলকে ৬৫ রানে হারাল বাংলাদেশ ‘এ’…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads