শ্যামলবাংলা ডেস্ক : মোবাইল সিম কার্ডের পুনঃনিবন্ধন শুরু হবে আগামী রবিবার, চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে রেজিস্ট্রেশন না করলে মোবাইল সিম বন্ধ করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। তিনি বলেন, যাদের সিম রেজিস্ট্রেশন করা আছে তাদেরও যাচাই করে দেখতে হবে সঠিকভাবে রেজিস্ট্রেশন করা আছে কি না। তারা যদি যাচাই না করেন তাদের সিমও সাময়িক বন্ধ করা হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত হবে সিম চালু রাখার ব্যাপারে।
তিনি বলেন, এ বিষয়ে জাতীয় পরিচয়পত্র শাখার সঙ্গে অপারেটরদের চুক্তি হবে শিগগিরই। রেজিস্ট্রেশনের ব্যাপারে রবিবারই তা গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে। সিম কার্ডের নিবন্ধনে সচেতনতার আহ্বান জানান তিনি।




















