ads

সোমবার , ৭ সেপ্টেম্বর ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে বন্যায় ভাসছে লাখো মানুষ : বানবাসী মানুষের চরম দূর্ভোগ

খবর টি পড়েছেন : ২০৯
জামালপুরে বন্যায় ভাসছে লাখো মানুষ : বানবাসী মানুষের চরম দূর্ভোগ
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

eddsইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে বন্যায় ভাসছে লাখো মানুষ। বানবাসী মানুষের চরম দূর্ভোগ সৃষ্টি হয়েছে। উপজেলার যমুনা নদীর পানি ৪ সেঃমিঃ কমে বিপদ সীমার ৬৪সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি উপজেলার পূর্বাঞ্চলের নতুন করে ৪টি ইউনিয়নের ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। ফলে উপজেলার লাখো মানুষ চরম দূর্ভোগে পড়েছে। গত ৭সেপ্টেম্বর যমুনার বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৪সেন্টি মিটার কমে ৬৪সেঃমিঃ বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এদিকে যমুনার তীরে বানবাসী মানুষরা অসহায় পড়েছে। রাত হলেই ডাকাতের ভয়ে কাতরাচ্ছে। ইসলামপুর শহর থেকে গুঠাইল বাজার, চিনাডুলী বাজার, কুলকান্দি, মোরাদুবাদ, মোজাআটাসহ পশ্চিম অঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
উপজেলার দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান জলমগ্ন হয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ইসলামপুর উপজেলার কুলকান্দি, বেলগাছা, চিনাডুলী, সাপধরী, নোয়ারপাড়া, ইসলামপুর সদর, পাথর্শী, পলবান্ধা বন্যার পানিতে তলিয়ে গেছে। সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ ইউনিয়নের মধ্যে কুলকান্দি, চিনাডুলী, সাপধরী, বেলগাছা ও চিনাডুলী ইউনিয়ন। বন্যা দূর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও গো খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছি। রাত হলেই নিরাপত্তাহীনতা ভোগছে বানবাসী মানুষ।
ইসলামপুরের উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল ও নির্বাহী অফিসার মাসূমুর রহমান জানান- প্রতি দিনই সরকারের বরাদ্দকৃত ত্রাণ নিয়ে আমরা পানি বন্দি মানুষের কাছে যাচ্ছি। উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়ার জানান –চার হাজার ৫শ হেক্টর আবাদী জমি বীজতলা সহ পানিতে তলিয়ে গেছে। তবে প্রচুর বীজ রয়েছে বলে কৃষকদের আশ্বস্ত করেছেন। এদিকে ইসলামপুর সহ সারা বাংলাদেশে বেসরকারি সংস্থা এনজিও গুলো মানুষের রক্ত চুষে নিলেও বন্যায় চরম দূর্ভোগে পরিস্থিতির মধ্যেও কোন সংস্থাই এখনো বানবাসী মানুষের পাশে দাড়ায়নি।
জামালপুরের মেলান্দহে বিদ্যুতস্পৃষ্ট হয়ে, বন্যার পানিতে ডুবে নিহত দুই, আহত দুই, নিখোঁজ ১

Shamol Bangla Ads

জামালপুরের মেলান্দহ উপজেলার হামলাপাড়া গ্রামে বিদ্যুত স্পৃষ্ট হয়ে বন্যার পানিতে ডুবে রবিবার সন্ধায় ২ জন নিহত, ২ জন আহত ও ১ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সুত্রে জানাগেছে, মেলান্দহ উপজেলার হামলাপাড়া গ্রামের আব্দুল (৫০), গফুর (৫০), হারুন(৩৫), আহালু (৩২) ও অহেজ উদ্দিন(৫৫)সহ ১২জন যাত্রী নৌকা যোগে রবিবার বিকালে নিজ বাড়ী থেকে দুরমুঠ আমবাড়ীয়া বাজারে যায়। একই দিন সন্ধায় তারা প্রত্যেকেই বাজারে বেচা-কেনা শেষে ওই নৌকা যোগেই নিজ বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হয়। একপর্যায়ে হামলা পাড়া গ্রামের পাশ দিয়ে টানানো ১১ হাাজার ভোল্টেজ এর বৈদু্যুতিক তারে জড়িয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে ওই নৌকার সকল যাত্রী বন্যার পানিতে পড়ে যায়। এতে হামলাপাড়া গ্রামের আব্দুল ও গফুর ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়াও একই ঘটনায় হামলাপাড়া গ্রামের হারুন ও আহালু গুরুতর আহত হয় এবং অহেজ উদ্দিন(৫৫) নিখোঁজ হয়। আহত দুইজনকেই ইসলামপুুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত শতশত মানুষের সামনে ইসলামপুর ফায়ার সার্ভিস কর্মীরা নিখোঁজ ও নিহতদের লাশ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচিছল বলে জানাগেছে।
জামালপুরের পুলিশ সুপার নিজাম উদ্দিন জানান, তিনি ঘটনার সত্যতা পেয়েছেন। মেলান্দহ থানার ওসি নাসিমুল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত আছেন বলেও জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বন্যায় শতাধিক গ্রাম প্লাবিত পরবর্তী সংবাদ কিশোরীকে হে‍াটেলে রেখে গণধর্ষণ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads