ads

বুধবার , ২৯ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জমি নিয়ে বিরোধে কৃষক খুন

খবর টি পড়েছেন : ২৩৫
শেরপুরে জমি নিয়ে বিরোধে কৃষক খুন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Khunস্টাফ রিপোর্টার : শেরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নজরুল ইসলাম (৪৫) নামে এক কৃষক খুন হয়েছেন। ২৯ জুলাই বুধবার সকালে সদর উপজেলার পাকুরিয়া খামারপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। বিকেলে ময়নাতদন্ত শেষে নজরুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, সদর উপজেলার পাকুরিয়া খামারপাড়া গ্রামে বিরোধপূর্ণ জমি নিয়ে নজরুল ইসলামের সাথে প্রতিপক্ষ সোবাহানদের র্দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। বুধবার সকাল ৭টার দিকে সোবাহান তার লোকজন নিয়ে জমি দখল করতে গেলে নজরুল বাধা দেয়। এক পর্যায়ে প্রতিপরে লাঠির আঘাতে নজরুল গুরুতর আহত হয়। পরে স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে জেলা সদর হাসলপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
শেরপুরের এএসপি (সার্কেল) মোঃ শাজাহান মিয়া জানান, ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিষপানে গৃহকর্তার আত্মহত্যা পরবর্তী সংবাদ শেরপুরে কলেজছাত্রী অপহরণ ও গণধর্ষণ মামলায় এক বখাটের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads