ads

বুধবার , ২৯ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে জাল টাকাসহ ২ যুবক গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৯৩
নালিতাবাড়ীতে জাল টাকাসহ ২ যুবক গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

jal taka 2নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরে জাল টাকাসহ ফের ২ যুবক গ্রেফতার হয়েছে। ২৮ জুলাই মঙ্গলবার রাতে নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া এলাকা থেকে ১ হাজার টাকা মূল্যের ২৫টি জাল নোটসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে স্থানীয় মৃত নজরুল ইসলামের ছেলে মুস্তাফিজুর রহমান (২৪) ও তার সহযোগি আব্দুল খালেকের ছেলে আল-আমিন (২৫)। পুলিশ রিমান্ডের আবেদনসহ বুধবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ রবিবার রিমান্ড শুনানীর তারিখ ধার্যক্রমে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টার দিকে নালিতাবাড়ী থানা পুলিশ উপজেলার নন্নী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই জাল নোটসহ হাতেনাতে গ্রেফতার করে বাড়ির মালিক মুস্তাফিজুর রহমান ও তার সহযোগি আল-আমিনকে। তাদের বিরুদ্ধে দীর্ঘ দিন যাবত জাল টাকার ব্যবসার অভিযোগ রয়েছে। ওই ঘটনায় রাতেই তাদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফসিহুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এর আগে ২১ জুলাই ২৭ হাজার টাকার জাল নোটসহ শ্রীবরদীতে র‌্যাবের হাতে আটক হয় হারুনুর রশিদ নামে এক যুবক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাকা চৌধুরীর মৃত্যুদণ্ড বহাল পরবর্তী সংবাদ শেরপুরে বিষপানে গৃহকর্তার আত্মহত্যা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads