ads

সোমবার , ২৭ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাপাহার সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত

খবর টি পড়েছেন : ২৪৭
সাপাহার সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

BSF 1সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্তে ভারতীয় বিএসএফ’র গুলিতে জিয়াউর রহমান (২৮) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত গরু ব্যবসায়ী জিয়াউর রহমান দক্ষিণ পাতাড়ী গ্রামের মতিউর রহমানের পুত্র বলে জানা গেছে। ২৭ জুলাই সোমবার ভোর ৪টার দিকে ওই সীমান্তের ২৪২পিলার এলাকায় কাঁটাতারের বেড়া ঘেঁষে ঘটনাটি ঘটে।
জানা গেছে, রাতে কয়েকজন গরু ব্যবসায়ী ভারত থেকে গরু নিয়ে সীমান্তের ওই এলাকা দিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করছিল। এ সময় ভারতের রাঙ্গামাটি ৩১বিএসএফ ক্যাম্পের টহলদল গরু ব্যবসায়ীদের লক্ষ করে গুলি ছুড়লে তাদের ছোড়া গুলিতে জিয়াউর রহমান ঘটনাস্থলেই নিহত হয়। ঘটনা জানাজানি হলে ১৪বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লেঃ কর্ণেল রফিকুল হাসান পিএসসি ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি জানান, বাংলাদেশী ওই গরু ব্যবসায়ী বিএসএফ’র গুলিতেই নিহত হয়েছে। বিএসএফ’রা অন্যায়ভাবে তাকে গুলি করে হত্যা করে কাঁটাতারের বেড়ার নিকট হতে তার লাশ নিয়ে গেছে। ঘটনার তীব্র প্রতিবাদ ও লাশ ফেরত চেয়ে বিজিবির পক্ষ বিএসএফকে পত্র প্রদান করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ছাত্রলীগের সভাপতি সোহাগ; সম্পাদক জাকির পরবর্তী সংবাদ বাঘ গণনা জরিপ ২০১৫ : সুন্দরবনে বাঘের সংখ্যা…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads