শ্যামলবাংলা ডেস্ক : সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার অভিযোগপত্র আগামী ৩-৪দিনের মধ্যে দেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ২৩ জুলাই বৃহস্পতিবার সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটে নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী জজদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি ওই কথা বলেন। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তড়িৎ গতিতে এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে এ মামলা গুরুত্ব দিয়ে দেখা হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, ৩-৪ দিনের মধ্যে মামলার চার্জশিট দেয়া হবে। উল্লেখ্য, গত ৮ই জুলাই সকালে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে রাজনকে হত্যা করা হয়।




















