ads

রবিবার , ১২ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দিন বদলের সাথে রাজনীতিও বদলে গেছে : মতিয়া চৌধুরী

খবর টি পড়েছেন : ১৮৪
দিন বদলের সাথে রাজনীতিও বদলে গেছে : মতিয়া চৌধুরী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Matia Nakla pic-1নকলা (শেরপুর) প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী দলের নেতা-কর্মীদের সতর্ক করে বলেছেন, নেতা হয়েছি তাই আমার বাড়িতে বড় বড় রুই-কাতলা মাছ আসবে। নেতার নির্দেশে কারেন্ট জাল ফেলে প্রভাবশালী, বলশালীরা লোক দিয়ে বিলের মাছ ধরে নিজেরা সুবিধা পাবে, এসব চলবে না। যে মৎসজীবি নেতার বাড়িতে মাছ নিয়ে যাবে এবং যে নেতা মাছ গ্রহণ করবে দু’জনেরই খবর আছে। তিনি বলেন, দিন বদল হয়েছে, রাজনীতিও বদলে গেছে। মানুষের চোখ ফুঁটেছে। লেখাপড়া শিখে তারা অধিকার সচেতন হয়েছে। তাই যা খুঁশি তাই করবেন, তা হবে না। তিনি ১২ জুলাই রবিবার নকলা উপজেলার পেকুয়া বিলে জেলা পুলিশের উদ্যোগে দেশীয় প্রজাতির মাছ অবমুক্তকরণ শেষে বিলের পাশে এক মৎসজীবি সমাবেশে ওই কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ১৯৯১ সালে বেগম জিয়া মতায় এসে দেশের জনগনকে ডাল-ভাত খাওয়ানোর কর্মসূচি দিয়েছিলেন। কিন্তু তিনি ডাল-ভাত কিছুই খাওয়াননি। বরং সার চাইতে গেলে কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাল-ভাতের শ্লোগান দেননি। তবে এখন বাংলার মানুষ মাছ, ডিম ও মাংস খাচ্ছে। দেশের প্রায় সকল মানুষই বাজারে গেলে আসার সময় অন্ততঃ একটি পাঙ্গাস অথবা তেলাপিয়া মাছ হাতে করে বাড়িতে ফিরে। আগে বাড়িতে জামাই এলে বছরে এক দু’বার মাংস রান্নার ব্যবস্থা হতো। আর এখন প্রতি সপ্তাহে গরীব মানুষ মুরগির মাংস খায়।
পুলিশ সুপার মো. মেহেদুল করিমের সভাপতিত্বে সমাবেশে জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম, নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী মনির, উপজেলা আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ প্রমুখ বক্তব্য রাখেন। এদিন কৃষিমন্ত্রী নকলার পেকুয়া বিলে দেশীয় প্রজাতির ১৬০ কেজি এবং নালিতাবাড়ী উপজেলার মালিঝি বিলে ১৯০ কেজি দেশীয় প্রজাতির কই, মাগুর, পাবদাসহ বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সিলেটে শিশু রাজন হত্যার লোমহর্ষক কাহিনী পরবর্তী সংবাদ দাপুটে জয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads