ads

বৃহস্পতিবার , ২ জুলাই ২০১৫ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

mashবাংলাদেশের মানুষের হৃদয়ে তাঁর আসন। মাশরাফি বিন মুর্তজা অধিনায়ক ​নন, নেতা। সেই মাশরাফি ভীষণ অভিমান করেছিলেন। করারই কথা। তাঁর খুব কাছের এক সতীর্থ নাসির হোসেনের বোনকে যে ক্রিকেট সমর্থকদের একটা অংশ ভীষণভাবে অপমান করেছে। প্রতিবাদে নাসির ‘ডোন্ট ফলো মি’ নামের একটি পোস্ট দেন তাঁর ফেসবুক পেজে। আর মাশরাফি বন্ধই করে দেন পেজ।
অবশেষে মাশরাফির অভিমান ভেঙেছে। মাশরাফির ফেসবুক পেজ বন্ধ করে দেওয়া ​ঘটনায় ভার্চুয়াল জগতে রীতিমতো ঝড় বয়ে গেছে। কিছু অভদ্র, অশালীন সমর্থকদের জন্য মাশরাফি তাঁর সত্যিকারের ভক্ত, সুদিনে-দুর্দিনে ক্রিকেটের পাশে দাঁড়ানো সত্যিকারের সমর্থকদের বঞ্চিত যেন না করেন—এ নিয়ে অজস্র পোস্ট আর ইভেন্ট খোলা হয়েছিল। ভক্তদের এই ভালোবাসার উষ্ণতাতেই গলেছে অভিমানের বরফ।
২৬ জুনের পর আবারও গতকাল রাতে ফেসবুকে পোস্ট করেছেন মাশরাফি। তাতে তিনি লিখেছেন, ‘সবার ভালোবাসায় পেজটা আবার না খুলে আর পারলাম না। সাম্প্রতিক কিছু ঘটনার কারণে ভেবেছিলাম বন্ধ থাকুক। কিন্তু সবাই আর সেটা হতে দিল না। হ্যাঁ, আপনাদের ভালোবাসাতেই তো আমাদের এত দূর আসা। আশা করি কেউ কাউকে নিয়ে বাজে মন্তব্য করবেন না। পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।’
মুহূর্তের মধ্যেই মাশরাফির সেই পেজ খুলে দেওয়ার খবর ছড়িয়ে যায়। মাশরাফির সেই পোস্টে প্রায় ৬০ হাজার লাইক পড়েছে। ৬ হাজারেরও বেশি মন্তব্য। প্রায় সবাই আগের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। অনেকেই অনুরোধ করেছেন, ফেসবুকে সবাই যেন সবাইকেই সম্মান দেখায়। সে তিনি বড় কোনো তারকাই হন, কিংবা সাধারণ কোনো ফেসবুক ব্যবহারকারী। কেউ যেন কারও মন্তব্যে আহত না হন।
ভক্তদের এই ভালোবাসায় আপ্লুত মাশরাফি আবারও আরেকটি পোস্ট দেন, ‘আপনাদের নিয়েই দেশ… আর দেশের জন্যই খেলি আমরা… আপনাদের ভালোবাসা পাচ্ছি… চাই গঠনমূলক সমালোচনা… ভিত্তিহীন নিন্দা করে নিজের দলকে আশাহত করবেন না।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!