শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের পার্বতীপুরে দেড় বছরের ছেলেকে বুকে জড়িয়ে নিয়ে ট্রেনের নীচে ঝাপিয়ে পড়ে মা ও শিশু আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে ৩১ মে জুন রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় পার্বতীপুর-সৈয়দপুর রেললাইনে বেলাইচন্ডি রেল ষ্টেশনের দনি প্রান্তে। সৈয়পুর থেকে খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে এক হৃদয়বিদারক আত্মহত্যার ঘটনা ঘটে।
সৈয়দপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজু মিয়া এ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, নিহতদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, পার্বতীপুর উপজেলার বিলাইচন্ডি ইফপি’র শেখপাড়া এলাকার সাদেকুল ইসলামের স্ত্রী লাভলী (২০) এবং দেড় বছরের শিশু লায়ন। নিহত মা ও ছেলের লাশ সকাল ১১টায় তার স্বজনদের হস্তান্তর করা হয়েছে। লাভলীর পিতার নাম দুলাল বাড়ি একই গ্রামে। অল্প বয়সে বিয়ে দেয়ায় লাভলী একটু মানসিকভাবে ভারসাম্যহীন ছিলো বলে তার পরিবার থেকে জানানো হয়। লাভলীর বিমাতা রয়েছে। পিতার বাড়ি থেকে স্বামীর বাড়ি ফিরে যাওয়ার কথা বলে লাভলী এ আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।




