ads

শুক্রবার , ৭ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধুর নীতি আদর্শ অনুসরণ করতে হবে ॥ পররাষ্ট্রমন্ত্রী

খবর টি পড়েছেন : ২১৩
বঙ্গবন্ধুর নীতি আদর্শ অনুসরণ করতে হবে ॥ পররাষ্ট্রমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নীতি-আদর্শ অনুসরণ করে দেশমাতৃকার ভক্তি নিয়ে মানুষের সেবায় সকলকে আত্মনিয়োগ করতে বললেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও বঙ্গবন্ধু পুত্র মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক স্মরণসভায় পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। এ সময় শেখ ফজিলাতুন্নেছা ও শেখ কামালের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

Shamol Bangla Ads

স্মরণসভায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার দৃঢ়তা, সাহস ও অনুপ্রেরণার কারণেই বঙ্গবন্ধুর অর্জন সহজ হয়েছে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর পরতে পরতে বঙ্গমাতার কর্মকাণ্ড এত সুন্দরভাবে চিত্রিত হয়েছে যা আমাদের সবার জানা উচিত। শেখ কামাল প্রসঙ্গে ড. মোমেন বলেন, অত্যন্ত বিনয়ী ও ভদ্র শেখ কামাল মাত্র ২৬ বছরের জীবনে দেশের জন্য অনেক অবদান রেখেছেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুকে আরও গভীরভাবে জানতে সবাইকে বঙ্গবন্ধুর ওপর প্রকাশিত বই অধ্যয়নের আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম বলেন, বঙ্গবন্ধুর পরিবারের নিউক্লিয়াস ছিলেন বঙ্গমাতা। তিনি যেভাবে একটি পরিবার গড়ে তুলেছেন তা কেবল বাংলাদেশ নয়, তৃতীয় বিশ্ব ও এর বাইরে অনুসরণীয় দৃষ্টান্ত। যেভাবে তিনি বঙ্গবন্ধুর একজন যোগ্য সহযোগী ও সহচর হয়ে উঠেছিলেন তা সৃষ্টিকর্তা প্রদত্ত বিশেষ ক্ষমতা ছাড়া সম্ভব নয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্মৃতি ন্যাশনাল আর্কাইভ, বিটিভি, তথ্য অধিদফতরসহ বিভিন্ন জায়গা থেকে মুছে ফেলা হয়েছে। আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা, শেখ কামালসহ ১৯৭১ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া দেশের উন্নয়ন সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। স্মরণসভায় সাবেক রাষ্ট্রদূত সাহেদ রেজা প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন। এছাড়া পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্বর্ণের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে পরবর্তী সংবাদ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর : প্রধানমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads