স্টাফ রিপোর্টার : এবার ব্যতিক্রমী পরিবেশে শেরপুরে বিজয় টিভি’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব পালিত হয়েছে। ৩১ মে রবিবার দুপুরে জেলা সদরের ভাতশালায় সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গণে প্রথমে বর্ণাঢ্য র্যালি ও পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুহিবুল ইসলাম খান, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এআরএম ওয়াহিদুজ্জামান, শেরপুর প্রেস কাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাপ্তাহিক শেরপুর এর ভারপ্রাপ্ত সম্পাদক কাকন রেজা, কবি-কলামিস্ট তালাত মাহমুদ। বিজয় টিভি’র শেরপুর প্রতিনিধি জিএম আজফার বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বেসরকারী শিক্ষক নেতা সৈয়দা শাহনাজ রেখাসহ সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহমুদুর রহমান সুজয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন ব্যক্তিগত তরফ থেকে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে লুঙ্গি ও জুস বিতরণ করেন। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।




