ads

শনিবার , ১২ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সমাজের দুষ্টক্ষত মুছতে হবে

খবর টি পড়েছেন : ১৯১
সমাজের দুষ্টক্ষত মুছতে হবে
পড়ার সময়: ৬ মিনিট
ফন্ট:

।। তালাত মাহমুদ ।।

Talat mahmudকোনো রাষ্ট্রের উন্নয়ন কর্মকান্ডে মারাত্মক বিঘ্ন সৃষ্টি করার জন্য উদ্ভট সমালোচকের দরকার হলে ঐ রাষ্ট্রের সরকারকে আমরা বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক বিরূপ সমালোচক আমদানি বা সরবরাহ নেয়ার সুপরামর্শ দিচ্ছি। আমাদের দেশে অনায়াসে অসংখ্য কথাজীবী, বিবৃতিজীবী, মসীজীবী ও গরুজীবী সহ আরও সুলভে পাওয়া যায় চাপাবাজ, গলাবাজ ও জটিল-কুটিল উদ্ভট সমালোচক।
প্রায় ষোলকোটি জনঅধ্যুষিত বাংলাদেশে দেড়কোটি সনদপ্রাপ্ত বেকার আর এককোটি হবু বেকার দীর্ঘদিনের চরাই-উত্ড়াইয়ে মধ্যদিয়ে যে অভিজ্ঞতা অর্জন করে চলেছে সে অভিজ্ঞতা কোনো কাজে লাগাতে না পেরে এদের অধিকাংশই বিভিন্ন হোটেল, রেঁস্তোরা, ক্লবে এবং বিভিন্ন সংগঠনের লক্ষ্য সম্বলিত সাইন বোর্ড সর্বস্ব দপ্তর বা কার্যালয়ে ‘অলস মস্তিস্ক শয়তানের কারখানা’ চালু করে ঘন্টার পর ঘন্ট বিভিন্ন ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার করার যেসব উত্কট বাক্য উত্পাদন করে চলেছে প্রতিনিয়ত, তাতে এইসব বিকারগ্রস্ত কুটকৌশলী যে কোনো দেশের বারোটা বাজাতে সক্ষত তা বলাইবাহুল্য।
এদের কুঁৎসিত মানসিকতা অর্জনের যদিও সরকার কর্তৃক কোনো ছাড়পত্র দেয়া হয় না তথাপি অভ্যাসের দাস এইসব উদ্ভট মানসিকতা অর্জনকারীদের অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। দেশের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা থেকে সাধারণ অর্ধশিক্ষিতের পর্যায় পর্যন্ত এরা বিন্যস্ত ও সুবিস্তারিত। যদিও ‘অলস মস্তিস্ক শয়তানের কারখানা’ চালুর জন্য তেমন কোনো শিক্ষার আবশ্যকতা নেই তবুও প্রকৃতি থেকে এরা শিক্ষা অর্জন করে। কারণ, এক্ষেত্রে বুনোশিক্ষাই যথেষ্ট। কেবল দু’চারজন যোগানদাতা পেলেই হলো।
একটি রচনার উদ্বৃতি-‘কেহ যদি আমাকে মহানবীর জীবনী লিখিতে বলেন, তাহলে আমি শুরুতেই লিখিয়া বসিব- মূর্খরা পুঁথিগত ডক্টরেট হইলেও বস্তুতঃ মূর্খই থাকিয়া যায়। কারণ, উচ্চ শিক্ষিত হইয়াও আমরা যে অজ্ঞানতার পরিচয় দিয়া থাকি তাহা আমাদের নৈতিক ত্র“টির মর্যাদা লাভ করিয়াছে। নবম শতাব্দীতে স্পেনে মুসলিম নিধনযজ্ঞে বেনিয়ার ইংরেজরা যে নির্মম নিষ্ঠুর উম্মাদনায় নিশংস হত্যাযগ্যে উন্মত্ত হইয়াছিলো- তাহারই ফলশ্রুতি পহেলা এপ্রিলের আনন্দ আহলাদ ‘এপ্রিল ফুল’। কিন্তু আমরা এই দিবসটিকে ইংরেজদের মত করিয়াই পালন করিতে ভালোবাসি।’ অথচ একবারও কি ভাবিতে চাহিয়াছি- পহেলা এপ্রিলের নৈর্ব্যক্তিক ধারণাটি কি? পক্ষান্তরে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদ্দোলাহকে নির্মমভাবে হত্যা করিয়া বেনিয়ার ইংরেজরা যেসব মীর জাফর, জগত শেঠ, আর ঘষেটি বেগমের জন্ম দিয়া গিয়াছে এবং এখনো তাহাদের প্রজন্মের ধারা বহিতেছে। তাহা আমাদের আবহমানকালের ইতিহাসে এক নজিরবিহীন কলংকিত অধ্যায়ের সূচনা কয়িাছে। ইতিহাসকে তাহার চাইতেও অধিক কলংকিত করিয়াছে আমাদের অজ্ঞানতা।
পরচর্চা আর পরনিন্দা গাহিতে বসিয়া কখন যে ‘অলস মস্তিস্ক শয়তানের কারখানা খুর্লিয়া বসিয়াছি, তার তাত্ক্ষণিক ভাবনাটুকুও আজ আপেক্ষিক। কারণ, আমিতো তৈয়বালীর পুত্রধন এন্দুরালী এফিডেভিট করিয়া মিঃ আন্ডর চৌধুরী হইয়াছি। আবার বাঙ্গালী হয়ে মৃতসঞ্জীবনীর বোতল টানিয়া টানিয়া মাঝেমধ্যে সমাজতন্ত্রীও হইয়া যাই এবং ব্যক্তি বিশেষের উদ্ভট সমালেচনায় মত্ত হইয়া সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য এবং অন্যায়কে ন্যায় বানাইয়া শান্তিপ্রিয় ও সন্মানী ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্রে মাতিয়া ওঠি । অথচ আমাদের এমন করুণ পরিণতির কথা একবারও ভাবিনা, বুঝতে চেষ্টা করিনা- কাহার ইংগিতে আমরা এমনটি করিয়া ফিরিতেছি।’
উপরের কথাগুলো আমাকে এইজন্য উল্লেখ করতে হলো যে, পরশ্রীকাতর ব্যক্তিদের উদ্ভট মানসিকতার ঝাঁজে আমাদের দেশের আবাহাওয়া এতই বিষাক্ত হয়ে পড়েছে যে, এ আবহাওয়ায় আমাদের আর সকলের মানসিকতাও বিষাক্ত হয়ে উঠেছে । তাই পরস্পরের প্রতি পরস্পরের স্নেহ ভালোবাসা, শ্রদ্ধাবোধ এবং আন্তরিকতার যেমন তীব্রতম সংকট দেখা দিয়েছে, তেমনি একে অপরের প্রতি সাহায্য সহযোগিতার বালাইটুকুও অধুনা মহাপ্রস্থান করেছে । যেদিকে যাবেন, দেখবেন-শুনবেন-জানবেন শুধু প্রতারণা, ঠকবাজী, পরচর্চা আর প্রাসাদ ষড়যন্ত্র । এইসব হীনমন্য লোকগুলোর প্রতি আমাদের করুণা হয় ।
কিছু অবাঞ্ছিত ন্যাকড়া রাজনৈতিক হুমড়া-চুমড়া-যাদের কাজই হচ্ছে বাবার হোটেলে খাওয়া আর বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে জোর করে চাঁদা আদায় আর হোটেলে, রেঁস্তোরায় আড্ডা জমিয়ে কোনো সম্মানী বা নিরীহ ভদ্রলোককে মিথ্যে অপবাধ দিয়ে সমাজে হেয় প্রতিপন্নের জন্য গলাবাজী করা । আর উচ্চশিক্ষিত সম্মানী নামধারী ব্যক্তির সন্ধান মেলে তো ব্যাপারটা কেমন হয়?
কোন কোন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থেকেও আমাদের প্রিয় মাতৃভাষার ব্যঙাত্মক রূপ পরিগ্রহ হতে দেখা যায়। প্রিয় মাতৃভাষাকে বিকৃত করে ঠাট্রা-মস্কারি ও আক্রমণাত্মক ভাষায় পর্যবসিত করা হচ্ছে। শহীদ সালাম বরকত রফিক আর জব্বারের রক্তে রঞ্জিত আমাদের প্রিয় বাংলাভাষাকে গলাবাজী চাঁপাবাজী আর কতিপয় তথাকথিত অর্ধশিক্ষিত জনপ্রতিনিধির আক্রমণের হাতিয়ারে পরিণত হয়েছে আমাদের এই বাংলাভাষা। এটা হতে দেয়া যায় না।
সন্তান হয়ে পিতার বিরুদ্ধে অপপ্রচার চালানো আর কুকুর হয়ে নিজেকে হাতির মতো মনে করা সেতো পাগলের কাজ নয় যে, এদের পাবনার হেমায়েতপুর পাগলা গারোদখানায় প্রেরণ করলেই ঠিক হয়ে যাবে। মূলতঃ এরা সমাজের দুষ্টক্ষত এবং এরা গোটা সমাজকে পাগলখানায় পরিণত করার অজ্ঞ উম্মদনায় বিকারগ্রস্ত। ফসলের মাঠের আপাটে-গোপাটের এইসব বেজন্মা ঘাস সমূলে উত্পাটন করা না গেলে বাংলাদেশের দশা-চল্লিশা হতে আর বেশিদিন (সময়) লাগবে না।
কোনো ব্যক্তির বিষয়ের পক্ষে বিপক্ষের দোষগুণগুলো অনুপুঙ্খ আলোচনা এবং দিকনির্দেশনা দেয়ার নাম সমালোচনা। সমালোচনার মাধ্যমে ব্যক্তি তার দোষগুলো শোধরাতে পারে, আত্মসচেতন হতে পারে। এজন্য সমালোচককে যেমন দিব্যদ্রষ্টা হতে হয় তেমনি সমালোচিত বিষয় সম্পর্কেও অধিক ধারণা বা সমালোচিত ব্যক্তির চেয়ে সার্বিকভাবে অধিক যোগ্যতাবান হতে হয়।
সামলোচকও এক প্রকারের শিক্ষক। তাই তাঁরা সকলের শ্রদ্ধাভাজন হয়ে থাকেন। এঁরা সাধারণতঃ দেশ-কাল-পাত্র তথা সরকারের উপদেষ্টা হিসেবে বিবেচিত। কিন্তু আমরা হরহামেশা যেসব বেওয়ারীশ সস্তা সমালোচকের হদিস পাই এবং তাদের সমালোচনার রসমালাই এর শিকার হই; এরা এধরনের মানসিকতা কোথা থেকে অর্জন করেছে? কেনোই বা এরা এমন উদ্ভট চিন্তা করে? এরা যা ভাবে, যা বলে কখানো কি তা বুঝতে চেষ্টা করে? ‘অবুঝ বালকদল আর অসহায় ব্যাঙের কেচ্ছা’ অনেকেরই জানা আছে। কিন্তু অবুঝ সাবালক আর ব্যাঙের কেচ্ছা কিন্তু কেউ জানতে চেষ্টা করে না। আর তাইতো সকল ক্ষেত্রেই অরাজকতা তিক্তা স্থবিরতা বিরাজ করছে। তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় অবধি কে কোন্ চেয়ারে বসে কোন্ মহৎ কাজটি করছে তা দেশের সাধরণ মানুষেরও জানা থাকার কথা।
আমরা এই সবের অবসান চাই। দায়িত্ব সচেতন আন্তরিক ও সংবেদনশীল শুভ্যার্থী চাই। চাই একটি জ্ঞানী ও দুরদৃষ্টি সম্পন্ন সজ্জন ও দেশপ্রেমিক জনগোষ্ঠী। যাদের কাজে ও কথায় এবং আচরণে কোনো ব্যক্তি আর মর্মাহত হবেন না, অপমান বোধ করবেন না। অতএব আমাদের সস্তা সমালোচকের স্থলে দুর্লভ কর্মীতে পরিণত হওয়াই সমীচীন।
Character means one kind of tuching stone, which can make anything gold.   ব্যক্তির নৈতিক অধঃপতনের মধ্যদিয়েই পাপাচারের উত্পত্তি; অপরাধ প্রবণতার মূল স্বার্থক্ষতা। স্বার্থের জন্য মানুষ অমানুষ হয়, পাশবিক বর্বরতায় হায়েনায় পরিণত হয় পক্ষপাতদুষ্ট মানুষ। কলুষিত হয় অপরাপর ব্যক্তি, গোষ্ঠী, সমাজ বা জাতি। তাই একবার অধঃপতন ঘটলে আর উত্থান ঘটানো যায় না। কারণ, কর্মফলই অভিশাপ, জীবন যন্ত্রণার উত্স; ক্ষয়ে ক্ষয়ে যায় সুখ। অপ্রিয় হলেও সত্য যে, ঘুষখোর, সুদখোর, চোরাচালানী, মজুদদার, অতিমুনাফাখোর তথা অবৈধ উপার্জনকারীদের সন্তান সাধারণত জারজ হয়………………….
মূলত ঃ সুন্দর, সুখী ও সমৃদ্ধ এবং পবিত্র ও কল্যাণকামী রাষ্ট্র বিনির্মাণে তাই বিশ্বের প্রতিটি দেশেই আইন বিভাগ, বিচার বিভাগ আর শাসন বিভাগ সমাহারে সরকার পরিচালিত হয়। কিন্তু সরষের মাঝে যদি ভূত থাকে সে ‘ভূত’ তাড়াবার বিকল্প থাকে না। ফলে, ‘মানুষের জন্মই তখন আজন্ম পাপ’ বলে নির্যাতিতের মনে হয়। অর্থহীন হয়ে পরে ‘স্বাধীনতা’ নামক স্বপ্নসাধের দুর্লভ সাজানো বাগান।

Shamol Bangla Ads

লেখক : কবি, সাংবাদিক ও কলামিস্ট, শেরপুর ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ধামইরহাটে গৃহবধু খুনের ঘটনায় গ্রেফতার ২ পরবর্তী সংবাদ আগৈলঝাড়া-পয়সারহাট-গোপালগঞ্জ মহাসড়কের সেতুর এ্যাপ্রোচ সড়ক ধসে গর্ত