ads

রবিবার , ৩১ মে ২০১৫ | ১৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীর গঙ্গাতীরে রঘুনাথের দন্ড মহোৎসব অনুষ্ঠিত

NBalitabari-Dondo-Mohotshob-31বিপ্লব দে কেটু, নালিতাবাড়ী (শেরপুর) : কলির পাপাচ্ছন্ন বিশ্ব মানবের কল্যাণার্থে শেরপুরের নালিতাবাড়ীর নাঁকুগাও সীমান্ত সংলগ্ন পানিহাটির গঙ্গাঁতীরে সনাতন ধর্মালম্বীদের দু’দিনব্যাপী দন্ড উৎসব শেষ হয়েছে। ৩১ মে রবিবার ঐতিহাসিক চিড়া দধি মহোৎসবের মধ্য দিয়ে ওই উৎসব শেষ হয়।
এ মহোৎসব উপলে শনিবার থেকে শ্রীশ্রী চৈতন্য চরিতামৃত ও শ্রীমদ্ভাগবত পাঠ,সন্ধ্যা আরতিসহ দিনব্যাপী নাম কীর্ত্তন চলে। রবিবার শুকা ত্রয়োদশী তিথিতে নাঁকুগাও শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে শ্রীশ্রী চৈতন্য চরিতামৃত পাঠ ও নামকীর্ত্তন সহ মহা প্রসাদের মধ্যদিয়ে শেষ হলো ঐতিহাসিক ওই চিড়া দধি মহোৎসব। অনুষ্ঠান শেষে আগত ভক্তদের মাঝে চিড়া দধির মহাপ্রসাদ বিতরন করা হয় ।
উল্লেখ্য, ভারতের পানিহাটিতে নিত্যানন্দ প্রভু যখন এসেছিলেন সবাইকে কৃপা করার জন্য তখন রঘুনাথ দাস গোস্বামী জমিদারের একমাত্র পুত্র কৃপা প্রার্থী হয়ে নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে ওই দন্ড দিয়েছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads