ads

শনিবার , ১৫ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কিশোরগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচি

খবর টি পড়েছেন : ২১০
কিশোরগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Kishoreganj Photo-1কিশোরগঞ্জ প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী কিশোরগঞ্জে যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে। এ উপলক্ষে শনিবার ভোরে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমা-ের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা প্রশাসনের উদ্যোগে শোক র‌্যালি বের করা হয়। কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম থেকে শুরু হয়ে শোক র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। র‌্যালী শেষে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । জেলা প্রশাসক জি.এস.এম. জাফর উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য দিলারা বেগম আসমা, বিশেষ অতিথি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জিল্লুর রহমান, পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.এ. আফজল, জেলা মুক্তিযোদ্ধা কমা-ার আসাদউল্লাহ ও পৌরসভার মেয়র মাজহারুল ইসলাম ভূইয়া কাঞ্চন। পিপি ও জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, গনতন্ত্র পার্টির সভাপতি অ্যাডভোকেট ভুপেন্দ্র ভৌমিক দোলন ও প্রেসকাব সভাপতি কাজী শাহীন খান প্রমুখ। বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে আলোচনা করেন।এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।কর্মসূচীর মধ্যে কবিতা আবৃত্তি,হাম-নাত,শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা এবং মিলাদ মাহফিলসহ মসজিদ মন্দিরে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয় ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাতীয় শোক দিবস উপলক্ষে ময়মনসিংহে শোক র‌্যালি পরবর্তী সংবাদ শেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads