এম সজলু, হবিগঞ্জ : মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত হবিগঞ্জের বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামের আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ। ১৯ মে মঙ্গলবার সকালে মৌলভীবাজারের কাগাবলা ইউনিয়নের আথানগিড়ি পাহাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, রাজ্জাক দেশ ছেড়ে পালানোর উদ্দেশ্যে সেখানে গিয়ে আত্মগোপন করে। গোপন সূত্রে খবর পেয়ে তিনিসহ একদল পুলিশ ওই পাহাড়ে অভিযান চালিয়ে সকাল সাড়ে ৯টায় তাকে গ্রেফতার করে। আব্দুর রাজ্জাক মানবতা বিরোধী মামলায় আটক মহিবুর রহমান (বড় মিয়া ) ও আঙ্গুর মিয়ার চাচাত ভাই।
উল্লেখ্য, গত ১৭ মে তার বিরোধে গ্রেফতারী পরোয়ানা জারী করে আর্ন্তজাতিক ট্রাইবুনাল -২।




