ads

মঙ্গলবার , ২৪ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দীর্ঘ ৯ বছর পর মমতার সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২৪, ২০২৫ ১:২৭ অপরাহ্ণ

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। এতে দীর্ঘ ৯ বছর পর কোনো বাংলাদেশি হাইকমিশনার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ অনুষ্ঠিত হলো। ২৩ জুন সোমবার বিকালে কলকাতায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রশাসনিক সদরদপ্তর ‘নবান্ন’ ভবনে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

হামিদুল্লার সঙ্গে ছিলেন কলকাতায় বাংলাদেশের ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার সিকদার মো. আশরাফুল রহমান। পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থও এসময় উপস্থিত ছিলেন।

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যন্ত উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানান।

Shamol Bangla Ads

সাক্ষাৎকালে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের জনগণের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও দীর্ঘদিনের সম্পর্ক আরও গভীর ও জোরদার করার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারের এ সাক্ষাৎ ছিল দেশটির কোনো মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ।

এর আগে গত ২৯ মে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পরিচয়পত্র পেশ করেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।

সাক্ষাৎকালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মানুষের মধ্যে ভাষাগত, সাংস্কৃতিক ও অভিন্ন মূল্যবোধভিত্তিক যে গভীর বন্ধন রয়েছে, তা অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের গণ্ডি অতিক্রম করে। তিনি আগামী দিনগুলোতেও বাংলাদেশের সাথে অব্যাহত সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশের কূটনীতিকেরা উপহার হিসেবে বাংলাদেশের মিষ্টি এবং শাড়ি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন বলে জানিয়েছে কলকাতা ভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার ।

Need Ads
error: কপি হবে না!