ads

সোমবার , ১৮ মে ২০১৫ | ১৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হবিগঞ্জে দিনে-দুপুরে ছিনতাই, যুবক আটক

chintaikareyহবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ শহরে দিনে-দুপুরে আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে মুন্না সূত্রধর (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ১৮ মে সোমবার দুপুর বারোটায় শহরের প্রধান সড়কের ডাকঘর সড়ক এলাকায় পূবালী ব্যাংকের কাছে এ ঘটনা ঘটে। আটক মুন্না শহরের চিড়াকান্দি এলাকার লনিকান্ত সূত্রধরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হবিগঞ্জ শহরতলীর ২নং পুল এলাকার এম হাই এন্ড কোম্পানীর ব্যবস্থাপক (ম্যানাজার) জসিম উদ্দিন পূবালী ব্যাংক প্রধান শাখায় টাকা জমা দিতে যান। তিনি গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে আটক মুন্নাসহ তিন ছিনতাইকারী তার কাছ থেকে ২ লাখ ৩৯ হাজার ৫৩০ টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দৌঁড় দেয়। জসিম উদ্দিনের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীদের ধাওয়া করে টাকার ব্যাগসহ মুন্নাকে আটক করে। এ সময় অপর দুইজন দৌঁড়ে পালিয়ে যায়।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ মুন্নাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় জসিম উদ্দিন বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন।
হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস আই) কৃষ্ণমোহন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads