ads

সোমবার , ১৮ মে ২০১৫ | ১৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভান্ডারিয়ায় রিকশা চালকের লাশ উদ্ধার

ভান্ডারিয়ায় রিকশা চালকের লাশ উদ্ধার

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের ভা-ারিয়া থানা পুলিশ সুমন দাস(২৫)নামে এক রিকশা চালকের লাশ উদ্ধার করেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার ভা-ারিয়া-মাটিভাঙ্গা সড়কের পৈকখালী গ্রামের সাতবাড়িয়া মাঠ থেকে নিহত ওই রিকশা চালকের লাশ উদ্ধার করা হয়। এসময় লাশের ডান পাঁজরে বিদ্ধ একটি ধারালো ছুড়ি জব্দ করে পুলিশ। সে গত বৃহস্পতিবার বিকালে রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। নিহত সুমন উপজেলার গৌরিপুর ইউনিয়নের পৈকখালী গ্রামের মনোরঞ্জন দাসের ছেলে। তার চৈতি নামে একবছর বয়সী একটি মেয়ে রয়েছে।
ধারনা করা হচ্ছে অজ্ঞাত দুবৃত্তরা তার অটো রিকশা ছিনতাইয়ের জন্যই তাকে হত্যা করে লাশ ঝোপের মধ্যে ফেলে রাখে । পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে উপজেলার নয়াখালী গ্রামের মো. মহব্বত আলীর ছেলে চুন্নু গাজিকে(৪০)আটক করেছে পুলিশ।

Shamol Bangla Ads

ভান্ডারিয়ায় ৭ মাসের শিশু হত্যার অভিযোগ

পিরোজপুরের ভা-ারিয়া উপজেলা মহিলা আ.লীগের সভানেত্রী কিশোয়ারা বিথীর বাড়ির গৃহকর্মী শাহিনুর আক্তারের সাত মাস বয়সী শিশু ফতিমা তুন জান্নাতকে দাফনের অভিযোগ উঠেছে। ওই গৃহকর্তৃর ঘরে কর্মরত আরেক গৃহকর্মী আয়শা আক্তার পূর্ব শত্রুতার জের ধরে শিশু ফতিনাতুন জান্নাতকে হত্যা করেছে এমন অভিযোগ এনে গতকাল সোমবার দুপুরে ভা-ারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। তবে রবিবার এ ঘটনার সময় গৃহকর্তৃ বাড়িতে ছিলেন না।
থানা সূত্রে জানাগেছে,ভা-ারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের মাদার্শী গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত সিদ্দিকুর রহমানের মেয়ে ও উপজেলা মহিলা আ.লীগ নেত্রী কিশোয়ার লায়লার বাড়িতে পাশ্ববর্তী গ্রামের আলমগীর হোসেনের মেয়ে শাহিনুর বেগম ও ইকড়ি গ্রামের আবদুস সত্তার তালুকদারের মেয়ে আয়শা আক্তার গৃহকর্মী হিসেবে কাজ করতেন। এ দুই গৃহকর্মীর মাঝে প্রায় ঝগড়াঝাটি লেগে থাকত। শনিবার ওই দুই গৃহকর্মীর মাঝে তুচ্ছ বিষয় নিয়ে কথার কাটাকাটি হয়। এতে ক্ষুব্দ হয়ে শাহিনুর আক্তার শনিবার বাড়িতে চলে যায়। এসময় তার সাত মাস বয়সী শিশু ফতিমাতুন জান্নাতকে ওই বাড়িতে গৃহকর্তৃর মায়ের কাছে রেখে যান। পরদিন শাহিনুরকে মোবাইল ফোনে জানানো হয় তার মেয়ে শিশুটি মারা গেছে। এ খবর শুনে মা শাহিনুর ওই বাড়িতে যায়।
নিহত শিশুর মা শাহিনুরের অভিযোগ, বাড়ির সবার চাপে পড়ে রবিবার গৃহকর্তৃর বাড়িতে শিশু ফজিনাতুন জান্নাতের লাশ দাফন করতে হয়। এরপর শাহিনুরের বিষয়টি সন্দেহ হলে গতকাল সোমবার দুপুরে সে ভা-ারিয় থানায় উপস্থিত হয়ে তার সহ গৃহকর্মী আয়শা আক্তারের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করে। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ভা-ারিয়া থানার উপ পরিদর্শক মো. নূরুল আমীন বলেন,শিশুটির মা শাহিনুর এ ঘটনায় মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা হচ্ছে ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads