ads

রবিবার , ১৭ মে ২০১৫ | ১৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বর্ষবরণে যৌন নিপীড়নের ঘটনায় ৮ জন সনাক্ত : ধরিয়ে দিলে ১ লাখ টাকা পুরস্কার

pc-2_13শ্যামলবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বর্ষবরণে নারীকে যৌন নিপীড়নের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটজনকে সিসি ক্যামেরার ফুটেজ দেখে সনাক্ত করেছে পুলিশ। এদের ধরিয়ে দিতে সহায়তা করলে প্রত্যেক অভিযুক্তের জন্য ১ লাখ টাকা করে পুরস্কারও ঘোষণা করা হয়েছে। ১৭ মে রবিবার রাজধানীর পুলিশ সদর দফতরে এক সংবাদ ব্রিফিংয়ে পুলিশ মহা-পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ওই ঘোষণা দেন।
আইজিপি সাংবাদিকদের বলেন, ‘বর্ষবরণে যৌন নিপীড়নের জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। আমরা এর আগে এ ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ সাংবাদিকদের সরবরাহ করেছি। আপনার তা প্রচার করেছেন। কিন্তু এ বিষয়ে এখনো কেউ তথ্য দিয়ে সহায়তা করতে পারেনি আমাদের। আমরাই সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তাই ৮ জনকে চিহ্নিত করেছি। এদের ছবি আবারও আপনাদের দেয়া হবে। আপনার এগুলো প্রচার করুন। তথ্য দিয়ে আমাদের সহায়তা করুন।’
অভিযুক্তদের পরিচয় জানালে বা গ্রেফতারে সহযোগিতা করলে ১ লাখ টাকা করে পুরস্কার দেয়া হবে বলেও জানান আইজিপি।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads