ads

শনিবার , ১৬ মে ২০১৫ | ১৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিডি২৪ লাইভ ডটকমের বর্ষপূর্তি উদযাপন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
মে ১৬, ২০১৫ ১২:০০ পূর্বাহ্ণ

1স্টাফ রিপোর্টার : ‘২৪ ঘন্টা বাংলার সাথে’ এই স্লোগানে ২০১১ সালের ১৪ মে থেকে প্রকাশিত বাংলাদেশের প্রথম সারির জাতীয় অনলাইন নিউজ পোর্টাল বিডি২৪ লাইভ ডটকমের ৫ম বর্ষে পদার্পন উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শেরপুর প্রেসকাব মিলনায়তনে আজ ১৪ মে বৃহস্পতিবার রাতে আলোচনা সভা ও কেক কাটা হয়। মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি আবুল হাশেমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাবিহা জামান শাপলা।
অনুষ্ঠানে বিডি২৪ লাইভ ডটকমের সাফল্য কামনা করে আমন্ত্রিত অতিথিদের মাঝে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি হাকিম বাবুল, দৈনিক সংবাদ ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি শরিফুর রহমান, দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুর রফিক মজিদ, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আদিল মাহমুদ উজ্জল, বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের (বুজা) শেরপুর জেলা শাখার সভাপতি ও চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি সুজন সেন, বুজার সাধারন সম্পাদক ও এস এ টেলিভিশনের জেলা প্রতিনিধি প্রভাষক মহিউদ্দিন সোহেল, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি রেদওয়ানুল হক আবীর, সাপ্তাহিক রুপকণ্ঠের জেলা প্রতিনিধি জুবায়ের রহমান, দৈনিক সোনালী বার্তার জেলা প্রতিনিধি মোহাইমিনুল ইসলাম হুমায়ুন প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে মানুষ আর প্রিন্ট পত্রিকার আশায় বসে থাকে না। যখনই ঘটনা ঘটছে, তখনই অনলাইনে ব্রাউজ করে সর্বশেষ খবর জানতে পারছে। তাই দিন দিন অনলাইন নিউজ পোর্টাল গুলির চাহিদাও বাড়ছে। তারা আরো বলেন, বর্তমানে জনপ্রিয়তা বাড়ার কারনে এই অনলাইন নিউজ পোর্টাল গুলির নীতিমালা প্রনয়ন ও নিউজ পোর্টালের নিবন্ধন করা জরুরী হয়ে পড়েছে। তারা এ ব্যাপারের সরকারের সংশ্লিষ্ট দপ্তরের পদপে গ্রহনের জোড় দাবি জানান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিডি২৪ লাইভ ডটকমের শেরপুর জেলা প্রতিনিধি এম. সুরুজ্জামান।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads