ads

শনিবার , ১৬ মে ২০১৫ | ১৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের দায়ে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
মে ১৬, ২০১৫ ১২:৩৬ পূর্বাহ্ণ
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের দায়ে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে ব্যবসা পরিচালনা করার অভিযোগে উপজেলার ৪ রেস্টুরেন্ট ও ২ মিষ্টির দোকানীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় সংযোগও বিচ্ছিন্ন করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার স্থানীয় রুপসী ও বরপা বাসষ্ট্যান্ড এলাকায় গড়ে উঠা এসব প্রতিষ্টানকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভূমি ) মোঃ সাইফুল ইসলাম জানান, তিতাস গ্যাস এন্ড টান্সমিশন কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার রূপসী এলাকার শাহজালাল হোটেল এন্ড রেষ্টুরেন্ট, খাজা গরীবে নেওয়াজ হোটেল এন্ড রেষ্টুরেন্ট, বরপা এলাকার ক্যাফে নিউ প্রিন্স রেস্তোরা এন্ড মিনি চাইনিজ, বিসমিল্লাহ হোটেল, বকুল মিষ্টান্ন ভান্ডার ও শ্যামল মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালানো হয়। এ সময় এসব ব্যবসা প্রতিষ্ঠাানের ভিতরে অবৈধ গ্যাস সংযোগ প্রমানিত হয় প্রতিষ্ঠানের মালিকগনকে বিভিন্ন অংকের জরিমানা করা হয়। অনাদায়ে এক থেকে ৬ মাসের কারাবাসের শাস্তি প্রদান করেন ভ্রাম্যমান আদালত। এসময় ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের প্রকৌশলী অজিত চন্দ্র দেব, মশিউর রহমান, আজাদ হোসেন, র‌্যাব, পুলিশ ও গনমাধ্যমকর্মীরা।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads