ads

বৃহস্পতিবার , ২০ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আজ হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে নির্ভার বাংলাদেশ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২০, ২০১৪ ১২:২১ অপরাহ্ণ

BDশ্যামলবাংলা স্পোর্টস : আফগানিস্তান ও নেপালকে সহজেই হারানোয় ‘সুপার টেন’ প্রায় নিশ্চিত। বৃহস্পতিবার প্রথম পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। ‘নির্ভার’ স্বাগতিক দল এই ম্যাচ জিতে চূড়ান্ত পর্ব নিশ্চিত করার পাশাপাশি ‘আসল’ বিশ্বকাপের প্রস্তুতিও সেরে রাখতে আগ্রহী। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।
তবে নির্ভার থাকলেও হংকংকে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ। বাংলাদেশ দলে একটি পরিবর্তন আসছেই। বাঁ পাজরের পেশিতে টান পড়ায় বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরছেন মাশরাফি বিন মুর্তজা। তার জায়গায় আরেক পেসার রুবেল হোসেনের খেলা প্রায় নিশ্চিত। হংকংয়ের সঙ্গে এর আগে একটিই আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ২০০৪ সালে কলম্বোতে এশিয়া কাপের সেই ম্যাচে ২২১ রান করেও বাংলাদেশ জিতেছিল ১১৬ রানে।
আফগানিস্তানের সঙ্গে ৯ এবং নেপালের সঙ্গে ৮ উইকেটে জয় পাওয়ায় মুশফিকুর রহিম, নাসির হোসেন, মাহমুদুল্লাহরা ব্যাট করার সুযোগ পাননি। তাদের ব্যাট করার সুযোগ করে দিতে বৃহস্পতিবার ব্যাটিং লাইন-আপে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!