ads

শনিবার , ৯ মে ২০১৫ | ১৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বাধীনতার পরাজিত শক্তিদের কাছ থেকে বার কাউন্সিলকে উদ্ধার করতে হবে : এড. আব্দুল বাসেত মজুমদার

Abdul basr mojumdarতাপস চন্দ্র সরকার, কুমিল্লা : বাংলাদেশ সুপ্রীমকোর্টের সিনিয়র আইনজীবী আবদুল বাসেত মজুমদার বলেছেন, আমি দেশের সকল আইনজীবীদের স্বার্থ সংরণের সকল আন্দোলনের সহযোদ্ধা হিসেবে সুখ-দুঃখের সাথী হতে চাই। বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত পূর্বক সকল বার সমিতির গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে সমুন্নত রাখার জন্য আইনজীবীদের সাথে সর্বদা আমি একাত্ম থেকেছি; সকল সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছি। অতীতে অসাংবিধানিক উপায়ে মতা দখলের মাধ্যমে সংবিধানকে যখনই ভূলুন্ঠিত করা হয়েছে তখনই সুপ্রীম কোর্ট ও বিচার বিভাগের স্বাধীনতার উপর এসেছে চরম আঘাত। ইতিহাসের সেই সংকটময় মূহুর্তগুলোতে বার সমিতির মাধ্যমে ঐসব অপচেষ্টাকে সম্মিলিতভাবে প্রতিরোধ করেছি। তিনি বলেন, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির ১৯৮৬-৮৭ এবং ১৯৮৭-৮৮ সালে দুই দুই বার আমাকে সম্পাদক নির্বাচন করেন এবং ২০০১ সালের নির্বাচনে বিপুল ভোটে আমাকে আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত করেন। আপনাদের এই অকুন্ঠ ভালবাসা ও সমর্থনের জন্যে আমি চিরকৃতজ্ঞ। আইন অঙ্গনে সর্বতভাবে আমার একটিই প্রচেষ্টা ছিল, আছে এবং থাকবে, তা হলো প্রত্যেকটি আইনজীবীর স্বাধীনভাবে আইন পেশায় নিয়োজিত থাকার অধিকার সমুন্নত রাখা এবং সর্বোচ্চ পেশাগত দতা বৃদ্ধিতে সর্বদা আইনজীবী বন্ধুদের পাশে থাকা। বার কাউন্সিল যাতে ক্ষুদ্র দলীয় স্বার্থে ব্যবহৃত না হয়, আইন অঙ্গনকে যাতে রাজনৈতিক বিভক্তির কলুষতা স্পর্শ করতে না পারে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দলীয়করণ বা দূর্নীতি যাতে বিচার অঙ্গনের পবিত্রতাকে ুন্ন না করে, বিচার ব্যবস্থার মানকে ম্লান না করে তার জন্য আইনজীবীদের সজাগ দৃষ্টির কোনও বিকল্প নেই। আমি আপনাদের সেবক ও অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করতে চাই। আসন্ন নির্বাচনে আইনজীবীদের পেশাগত মান ও আদর্শ দল-মতের উর্ধ্বে রেখে বাংলাদেশের সকল আইনজীবী বন্ধুদের সেবা করার সুযোগ করে দেয়াসহ বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সাধারণ আসনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত পূর্ণ প্যানেলকে ভোট দিয়ে বাংলাদেশ বার কাউন্সিলের পরিবর্তন আনতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান অ্যাড. বাসেত মজুমদার। তিনি আরও বলেন- আইনজীবীদের মূল্যবান ভোট প্রয়োগের মধ্যদিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে স্বাধীনতার স্বপরে শক্তিকে বিজয়ী করারও প্রত্যয় ব্যক্ত করেন এ আইনজ্ঞ। গত শুক্রবার বিকেল সাড়ে ৫টায় কুমিল্লা মহানগরীর ফৌজদারী চৌমুহুনীস্থ হেলাল মঞ্জিলের দ্বিতীয়তলায় পরিষদের অস্থায়ী কার্যালয়ে বঙ্গবন্ধু যুব আইনজীবী পরিষদ কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস-চেয়ারম্যান এবং বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন-২০১৫ এর সদস্য পদ প্রার্থী বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদারের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Shamol Bangla Ads

ওই সভায় কুমিল্লা বারের সাবেক সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম এর সভাপতিত্বে ও বঙ্গবন্ধু যুব আইনজীবী পরিষদ কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় বক্তব্য রাখেন- বাংলাদেশ সুপ্রীমকোর্ট বার এসোসিয়েশনের নব নির্বাচিত সহ-সভাপতি অ্যাড. আবুল খায়ের, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ঢাকা বারের সাধারণ সম্পাদক মোঃ আইয়ুবুর রহমান, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাড. মাহাবুবুর রহমান, বঙ্গবন্ধু যুব আইনজীবী পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি অ্যাড. মোঃ আমিনুর রহমান আব্বাছি (ফরিদ), বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. নাজমূল বারী চৌধুরী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু যুব আইনজীবী পরিষদ কুমিল্লা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অ্যাড. নাসির উদ্দির বাহার, সদস্য অ্যাড. আবু ইউসুফ, অ্যাড. আব্দুর রহমান, অ্যাড. মোঃ জালাল আহম্মদ, অ্যাড. তাহমীনা মুজাহিদ, অ্যাড. মোঃ বোরহান উদ্দিন, অ্যাড. কুলছুম আক্তার কুসুম, অ্যাড. এ. এইচ. এম শওকত হাসান (দিদার) ও শিানুবিস অ্যাড. আবুল কাউছার ভূঁইয়া সহ কুমিল্লা বারের অর্ধশতাধিক আইনজীবী।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads