দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে দুই ছাত্র হত্যা ঘটনায় সদর আওয়ামীলীগের সাধারন সম্পাদকসহ ৩৮ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছে মহিলা আওয়ামীলীগ দিনাজপুর জেলা শহর শাখা।

আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় দিনাজপুর প্রেস কাবের সামনের সড়কে মহিলা আওয়ামীলীগ এর ব্যানারে আয়োজিত ঘন্টাব্যাপী এ মানববন্ধনে নেতা কর্মীরা অংশ নেয়। মানববন্ধনে দিনাজপুর মহিলা আওয়ামীলীগ নেতারা অভিযোগ করেন ,ছাত্র হত্যা ঘটনায় হাবিপ্রবির চিহ্নিত সন্ত্রাসী ও বহিস্কৃতদের আড়াল করতে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এ হত্যার সঙ্গে প্রকৃত দোষীদের খুজে বের করে আইনের আওতায় এন বিচারের দাবী জানানো হয়। নেতৃবৃন্দরা আরো বলেন গত ১৭ এপ্রিল হাবিপ্রবির বহিস্কৃত ও বিতাীত ছাত্র নেতারা ক্যাম্পাস দখলে নেওয়ার উদ্দেশ্যে যাদের মদদে সেদিন হত্যা ঘঁটনা ঘটেছিল তাদের মুখোস উন্মচোন করা হোক।
বিরামপুর সীমান্তে বিএসএফ’র ছোড়া ককটেলে বাংলাদেশী এক গরু ব্যবসায়ী আহত

দিনাজপুরের বিরামপুর সীমান্তে ভারতীয় সীমান্তরী বাহিনী-বিএসএফ’র ছোড়া ককটেলে জাকিরুল ইসলাম (৩৩) নামে এক গরু ব্যবসায়ী আহত হয়েছেন।আহত জাকিরুল ইসলাম উপজেলার কাটলা ইউনিয়নের খিয়ার মাহামুদপুর চৌধূরী পাড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে,শনিবার রাত সোয়া ২টায় দিনাজপুরের বিরামপুর সীমান্তের ভাইগড় বিওপির ২৯২/২৯৩ পিলারের কাছে। ভারতীয় ৯৬ ভীমপুর ক্যাম্পর বিএসএফ’র এ ঘটনা ঘটিয়েছে।
বিরামপুর সীমান্তের ভাইগড় বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আলফাজ হোসেন জানিয়েছেন, শনিবার রাত সোয়া ২টায় সীমান্তে বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। আমরা তাৎণিকভাবে বিস্ফোরণের বিষয়টি নিয়ে অনুসন্ধান চালাই।পরে জানতে পারি সীমান্তের ২৯২/২৯৩ পিলারের ভারতীয় ভীমপুর অদূরে বামনা মাঠসংলগ্ন এলাকায় গরু ব্যবসায়ীর ওপর ভারতীয় সীমান্তরী বাহিনী ককটেল নিপে করেছে। এসময় উপজেলার কাটলা ইউনিয়নের মো. জাকিরুল ইসলাম আহত হয়েছেন।
২৯ বিজিবি ক্যাম্প কমান্ডার লে. কর্নেল কোরবান আলী জানিয়েছেন, ঘটনাটি বিভিন্ন মাধ্যমে জানার পর সত্যতা যাচাইয়ের জন্য সেখানে আমাদের লোক অনুসন্ধান চালিয়েছে। আমরা এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সঠিক তথ্য পাইনি। তবে একজন আহত হওয়ার বিষয়টি স্থানীয়দের কাছে জেনেছি।তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এমন তথ্য সেই সূত্র থেকেই পেয়েছি।




