মেহের আমজাদ, মেহেরপুর : হেরোইন রাখার অভিযোগ প্রমান হওয়ায় মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী গ্রামের বাবু নামের এক মাদক ব্যাবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড দেয়া হয়েছে। গতকাল বুধবার মেহেরপুরের জেলা ও দায়রা জজ রবিউল হাসান ওই কারাদন্ডাদেশ দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২৭ জুন মেহেরপুর সদর থানার এস আই জিহাদ গোপন সংবাদ পেয়ে গাংনী উপজেলার কাথুলী গ্রাম থেকে সেকেন্দার আলীর ছেলে বাবুকে আটক করে থানায় নেয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করা হয়। মামলা নং-২৪। সেসন ৬৫/২০০৯। প্রাথমিক তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা চার্জশীট দাখিল করেন। পরে মামলার মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্যে আসামি বাবু দোষী প্রমানিত হওয়ায় বিচারক ওই রায় দেন।
মামলায় সরকার পক্ষের কৌসুলী ছিলেন পিপি পল্লব ভট্টাচার্য এবং আসামি পক্ষের কৌশলী ছিলেন অ্যাড. মোখলেছুর রহমান স্বপন।



















