ads

সোমবার , ২৭ এপ্রিল ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ দোকান ভস্মিভূত : কোটি টাকার ক্ষতি

খবর টি পড়েছেন : ১৮৪
শ্রীবরদীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ দোকান ভস্মিভূত : কোটি টাকার ক্ষতি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Jograrchar 27-4-15শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ টি দোকানঘর ভস্মিভূত হয়েছে। ২৬ এপ্রিল রবিবার রাতে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।

Shamol Bangla Ads

জানা যায়, রবিবার রাত ৮ টা ৪০ মিনিটের দিকে সুশান্ত মদকের মুদি দোকানে পেট্রোল বিক্রির সময় মোমবাতির আগুন থেকে পেট্রোলে আগুন ধরে যায়। পরে আগুনের বিস্তৃৃতি ঘটে পার্শ্ববর্তী আব্দুর রেজ্জাক মিয়ার রড সিমেন্ট ও ঢেউ টিনের দোকানে। এরপর জেলা সদর ও পার্শ্ববর্তী জেলা জামালপুরের ফায়ার সার্ভিসের দু’টি দল এসে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু এরই মধ্যে পার্শ্ববর্তী মোরাদ মিয়া ও চৈতন্যের মনোহরী দোকান ভস্মিভূত হয়। এতে ৪ টি দোকানের কোন মালামাল বের করতে না পারায় প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। ৪ টি দোকানের মালামালের মধ্যে রয়েছে সিমেন্ট, ময়দা, ঢেউটিন, চাউল, সয়াবিন তেলসহ বিভিন্ন মালামাল। ওই ঘটনার সংবাদ শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবা শারমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি পরিদর্শনকালে তিগ্রস্তদের সমবেদনা জানিয়ে ক্ষতির বিবরণ চেয়েছেন। পরে ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দেন। এ ব্যাপারে শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নেপালে ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩২০০ ছাড়িয়েছে পরবর্তী সংবাদ নবীগঞ্জে পুলিশ-শ্রমিক সংঘর্ষ : পুলিশসহ আহত ১০

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads