ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় মুঠোফোনে চাঁদাদাবি ও রাজনীতি না করার ভয় দেখিয়ে এক আওয়ামীলীগ নেতাকে শাসানো হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ওই নেতা জীবনের নিরাপত্তা চেয়ে ডুমুরিয়া থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।
সাধারন ডায়েরী সুত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের সাধারন সম্পাদক প্রতাপ রায়ের মুঠোফোনে গত ২৫ এপ্রিল শনিবার রাত পৌনে ১১টায় হুমকি প্রদান করে। অজ্ঞাত পরিচয়ের হুমকি প্রদানকারীরা তার নিকট একলক্ষ টাকা চাঁদাদাবি এবং রাজনীতি না করার ভয় দেখিয়ে এলাকা ছাড়তে বলা হয়েছে। অন্যথায় তার ব্যাপক ক্ষয়-ক্ষতিসহ জীবনে মেরে ফেলানোর কথাও লেখা রয়েছে ওই ম্যাসেজে। এরপর গত রোববার দুপুরে ওই মুঠোফোন থেকে আবারও কল করে।এ ব্যাপারে আটলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রতাপ রায় জানান, ঘটনার রাতে আমি এলাকায় শালিসে ছিলাম। হঠাৎ মোবাইলে ম্যাসেজ দেখতে পাই। পরের দিন দুপুরেও দ্বিতীয় দফা কল করে। এ ঘটনায় আমি ডুমুরিয়ায় একটি সাধারন ডায়েরী করেছি। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) এম মসিউর রহমান জানান, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















