শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার শ্রীবরদী থানার সদ্য যোগদানকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. আলম শ্রীবরদী উপজেলা প্রেস ক্লাব সাংবাদিকদের সাথে মতবিনিয়ম করেন। ২৫ এপ্রিল সন্ধ্যা ৭টায় শ্রীবরদী উপজেলা প্রেস ক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ওসি এস. আলম বলেন- তিনি মাদক, জুয়া, চুরি, ছিনতাইসহ সামাজিক অবক্ষয়ের সার্বিক বিষয়ে সর্বশক্তি প্রয়োগ করবেন। এসব তথ্য থানাকে অবহতি করার জন্য সাংবাদিকদের আহবান জানান। তিনি সাংবাদিকদের সংবাদ সংশ্লিষ্ট সকল প্রকার তথ্য প্রদানের সহযোগিতা করবেন বলে জানান। এসময় প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. আব্দুল বাতেন গত ২১ মে ২০১৪ ডাকাতদের কবলে পরে খোয়া যাওয়া সাংবাদিকদের মটর সাইকেল, ক্যামেরা ও মোবাইলসহ মালামাল উদ্ধার ও মামলার বিষয়ে নবাগত ওসিকে অবহিত করেন। তিনি ওই মামলাটির বিষয়ে সার্বিক সহযোগিতার জোর আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি কে.এম ফারুক, সহ-সভাপতি আব্দুল বাতেন, সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মেদ রুবেল, সাংগঠনিক সম্পাদক মো. এনামুল কবির, কোষাধ্যক্ষ জাবেদুল ইসলাম জজ, মহিলা বিষয়ক সম্পাদিকা সুমি মহন্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক উৎপল মহন্ত, কার্যকরি সদস্য মাসুম বিল্লাহ, মো. আশরাফুজ্জামান, তরিকুল ইসলাম ও সাংবাদিক এম.আর.টি মিন্টু, সংবাদপত্র এজেন্ট মো. ইদু মিয়াসহ সকল সাংবাদিক ও এস.আই. আবুল কালাম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তিনি গত ১৫ এপ্রিল অপরাহ্নে ওসি বেলাল উদ্দিন তরফদারের পদোন্নতি জনিত কারণে বদলী হওয়ায় ওই পদে যোগদান করেন।



















