বাবুলাল মার্ডি,মিঠাপুকুর(রংপুর) : রংপুরের মিঠাপুকুর উপজেলায় ভূমিহীন সমিতির আয়োজনে নিজ অফিস কক্ষে জীবন জীবিকা বিশ্বায়ন প্রভাব কর্মশালা অনুষ্টিত হয়।

সোমবার অনুষ্ঠিত ওই জীবন জীবিকা কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় ভ’মিহীন কর্মকর্তা গৌতম কুমার দে সরকার, মিঠাপুকুর উপজেলা ভ’মিহীন কর্মকর্তা রবিউল ইসলাম,দিনেশ মন্ডল প্রমুখ । কর্মশালায় সভাপতিত্ব করেন,মোলাম ইসলাম। কর্মশালায় ভ’মিহীন ফোরাম থেকে বিভিন্ন পেশাজীবি সদস্য-সদস্যাসহ মোট ২২ জন অংশগ্রহন করে।বক্তারা বলেন,২০ বছর আগে মিঠাপুকুরের মানুষের জীবন-জীবিকা কি ভাবে চলত এবং বিশ্বায়নের প্রভাবের ফলে বর্তমানে যুগের মানুষের জীবন-জীবিকা কিভাবে চলছে তার সম্পর্কে আলোচনা করেন। কর্মশালায় শিক্ষানীয় বিষয় গুলো নিজ নিজ ফোরামে গিয়ে সকল সদস্য-সদস্যাদের কাছে জানানের জন্য আহবান ঁজানান।




