ads

সোমবার , ২৮ এপ্রিল ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাবেক আইজিপি মামুনসহ ১৩ আসামি ট্রাইব্যুনালে

খবর টি পড়েছেন : ৩১৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আশুলিয়ায় ৬জনের লাশ পোড়ানোর ঘটনাসহ গত জুলাই-আগস্টের আন্দোলনে নিহতের ঘটনায় ৩ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ২৮ এপ্রিল সোমবার সকালে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

Shamol Bangla Ads

বিচারপতি মো গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে আসামিদের শুনানি হবে। আজ এই ট্রাইব্যুনালে আশুলিয়া লাশ পোড়ানোর ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে। প্রসিকিউশন সূত্রে জানা যায়, তদন্ত প্রতিবেদন প্রস্তুত না হওয়ায় আরও এক মাসের সময় চাওয়া হবে।

এদিকে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনায় যারা জড়িত তাদের চিহ্নিত করা গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ।

Shamol Bangla Ads

সোমবার সাংবাদিকদের ওই তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, আশুলিয়া ৬ লাশ পোড়ানোর মামলায় তদন্তের শেষ পর্যায়ে এসে হত্যার ভিডিও ফুটেজ হাতে পেয়েছে তদন্ত সংস্থা। জড়িত ২ জনকে শনাক্ত করা গেছে, বাকিদের শনাক্তের কাজ চলছে। এদিকে সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ২৫ মের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আলাপ-আলোচনার মাধ্যমে ভারত-পাকিস্তান সমস্যার সমাধান চায় বাংলাদেশ পরবর্তী সংবাদ ট্রেন চালুর দাবিতে লালমনিরহাটে চলছে সড়ক-রেলপথ অবরোধ

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads