ads

শনিবার , ১০ জানুয়ারি ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দিনাজপুরে ৫ ট্রাকে আগুন : দগ্ধ ৩

খবর টি পড়েছেন : ১৮৯
দিনাজপুরে ৫ ট্রাকে আগুন : দগ্ধ ৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Dinajpur-Truck R Tengloryte Agun-10-09-15_0003Dinajpur-Truck R Tengloryte Agun-10-09-15_0004দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ৫টি ট্রাক এবং একটি ট্যাংকলরিতে আগুন দিয়েছে অবরোধকারিরা। এসময় আগুনে ঝলছে গেছে ট্রাক চালকের একজন (হেলপার) সহকারির শরীর। এছাড়াও আহত হয়েছে আরো একজন সহকারিসহ দুইজন (ড্রাইভার) চালক। আহতদের মধ্যে ৩জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জড়িতদের কাউকে আটক করতে পারেনি পুলিশ।

Shamol Bangla Ads

জানা গেছে, শুক্রবার রাত ১২টার দিকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা থেকে আলু নিয়ে একটি ট্রাক খুলনা যাচ্ছিল। পথিমধ্যে দিনাজপুর- পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জের গড়েয়া এলাকায় ট্রাকটিতে হামলা চালায় ২০ থেকে ৩০ জনের একদল পিকেটার।চলন্ত ট্রাক লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং ককটেল ছুড়ে তারা। এর আগে একই স্থানে গাছ কেটে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে অবরোধকারিরা। গতি থেমে আসায় ট্রাকটিকে প্রেট্রোল ছিটিয়ে আগুন দেয় অবরোধ সমর্থকরা। এসময় আগুনে ঝলছে গেছে (হেলপার) সহকারি আবুল কালামের শরির। হামলার সময় ইটের আঘাতে আহত হয়েছে ট্রাক চালক আলামিন। উভয়কে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই স্থানে অবরোধকারিরদের ধাওয়ার মুখে পালানোর চেষ্টার সময় নিয়ন্ত্রণ হানিয়ে উল্টে গেছে একটি মিনি ট্রাক। এতে আহত চালককে বীরগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে এবং(হেলপার) সহকারিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাত ১২টার দিকে দিনাজপুর রংপুর মহাসড়কের ভূষিরবন্দর এলাকায় ৩টি ট্রাক এবং একটি ট্যাংকলরিতে আগুন দেয় অবরোধকারিরা । এতে মালামালসহ পুড়ে গেছে ট্রাক দুইটি।
এর আগে রাত ৮টার দিখে দিনাজপুর জেলা শহরের নিমনগর বাস ষ্টান্ড এলাকায় ভুট্রাবাহি একটি ট্রাকে আগুন দেয় অবরোধকারিরা। দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নেভাতে সক্ষম হয় দমকল কর্মীরা। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রন করেছে দমকল বাহিনীর কর্মীরা।
এদিকে অবরোধের সমর্খনে আজ শনিবার সকাল সাড়ে ৭টায় দিনাজপুর জেলা শহরের ষষ্টিতলা সড়কে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত শিবিরের নেতাকর্মীরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চকরিয়ায় গুলিবিদ্ধ আরও এক ডাকাতের মৃত্যু : ব্যাপক… পরবর্তী সংবাদ মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিদেরকে মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads