ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর উদ্যোগে ৩শ শীতার্ত ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। ১০ জানুয়ারী শনিবার সকাল ১১ টায় সমিতির মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন চেম্বার সভাপতি সালাহ উদ্দিন আহমেদ ছালেক। এসময় অন্যান্যের মধ্যে সংগঠনের সহ সভাপতি অমল কুমার সাহা, পরিচালক একেএম শামসুল আলম বেল্লাল, আল মামুন খান ধলু, রিয়াদ হাসান, ফেরদৌস আহমেদ টিটু, মিল্টন আকন প্রমুখ উপস্থিত ছিলেন।



















