গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপ্ইানবাবগঞ্জের গোমস্তাপুের ৩য় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী ও সতীনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ৮ জানুয়ারী শুক্রবার উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামে।

জানা যায়, পারিবারিক কলহের জের ধরে বহু বিবাহের আসক্ত ঐ গ্রামের মৃত শের মোহাম্মদের পুত্র খাইরুল ইসলাম (৫৫) ও তার ২য় স্ত্রী জুলেখা (৪২) গত বৃহস্পতিবার রাতে খাইরুলের ৩য় স্ত্রী ও তার সতীন ২ সন্তানের জননী কুলসুম (৩৮) কে পিটিয়ে হত্যা করে বাড়ীর ১টি গাছে ঝুলিয়ে রাখে। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দিলে গোমস্তাপুর থানা পুলিশ হত্যাকান্ডের শিকার ঐ গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ মর্গে প্রেরণ করে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ স্বামী খাইরল ও সতীন জুলেখাকে আটক করে। এ ব্যাপারে ঐ এলাকার ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম আনু বাদী হয়ে গোমস্তাপুর থানায় ১টি হত্যা মামলা দায়ের করেছে।



















