রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলায় এক আদিবাসী ছাত্রকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ছাত্রের নাম বাবলুহেমব্রম। তিনি রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি তানোর উপজেলার ময়েনপুর গ্রামে। ৯ জানুয়ারী শুক্রবার ভোরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে।

জানা যায়, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাবলু হেমব্রমকে জবাই করে হত্যা করে। শুক্রবার ভোরে বাড়ির লোকজন ঘরের দরজা খোলা দেখেভেতরে ঢোকে বিছানায় তার জবাই করা লাশ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। বাবলু হেমব্রম সান্তাল স্টুডেন্ট ইউনিয়নের (সাসু) কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। থাকতেন রাজশাহীতে কারিতাস পরিচালিত আদিবাসী ছাত্রাবাসে। ওই ছাত্রাবাস থেকে গত বছর নভেম্বরে শিক্ষার্থীদের উচ্ছেদ করা হয়। এরপর থেকে বাবলু তানোরের নিজ বাড়িতে থেকে লেখাপড়া করতেন।রাজশাহীর তানোর উপজেলায় শুক্রবার সকালে বাবলু হেমব্রম (২৪) নামের এক আদিবাসী শিক্ষার্থীর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। সে তানোর উপজেলার মু-ুমালা পৌরসভার খুনাপুকুর এলাকার মহিষ মেমব্রমের ছেলে। আর সাঁওতাল স্টুডেন্টস ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। এ বিষয়ে নিশ্চিত করে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন এফএনএস-কে জানান, বৃহস্পতিবার দিবা রাতের কোন এক সময় বাবলুর শয়ন কক্ষে ঢুকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের গলা ছাড়াও ঘাড়, বুক ও পেটে গভীর ক্ষত রয়েছে। যে কারণে অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে শুক্রবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।



















