ads

মঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অযত্ন-অবহেলায় শেরপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত সর্বদলীয় সংগ্রাম পরিষদ ভবন

খবর টি পড়েছেন : ২১৭
অযত্ন-অবহেলায় শেরপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত সর্বদলীয় সংগ্রাম পরিষদ ভবন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Sherpur pic-1, 4 copyস্টাফ রিপোর্টার : সরকার যখন মুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত ভবন, স্থাপনা, বধ্যভূমি ও স্মারকসমূহ সংরক্ষনে সচেষ্ট, ঠিক তখন শেরপুরের মুক্তিযুদ্ধের স্মৃতিবহনকারী সর্বদলীয় সংগ্রাম পরিষদ ভবনটি পড়ে রয়েছে অযত্ন-অবহেলায়। কেবল তাই নয়, রক্ষককূলের আশ্রয়ে-প্রশ্রয়ে একশ্রেণীর সরকারী কর্মচারীরা ওই ভবনটি এখন বেদখলের পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের সচেতন মহল।

Shamol Bangla Ads

জানা যায়, ১৯৭১ সালের ২৬ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বাধীনতা ঘোষণার পর থেকেই শেরপুর শহরের প্রাণকেন্দ্র কালির বাজার (বটতলা) মহল্লাস্থ তত্কালীন আবাসিক ম্যাজিস্ট্রেটের পরিত্যক্ত বাসভবনটি ২৫ এপ্রিল পর্যন্ত ‘সর্বদলীয় সংগ্রাম পরিষদ’ কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়। মুক্তিযুদ্ধের অনেক ঘটনার সাক্ষী ওই ভবনটি স্বাধীনতার পর অনেক কাল ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। ওই অবস্থায় ২০০৯ সালে সর্বদলীয় সংগ্রাম পরিষদের সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুহম্মদ মুহসীন আলী মাষ্টার ও প্রয়াত ভাষাসৈনিক-মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুর রশীদ বর্তমান জেলা প্রশাসকের বাংলোর পেছনে অবস্থিত অনাদরে অবহেলায় পড়ে থাকা ভবনটি উদ্ধারে এগিয়ে যান। তারা ভবনটি শেরপুরে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষন ও যাদুঘর হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেন। তাদের ওই উদ্যোগ বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন ও তহবিলও সংগ্রহ করা হয়। ২০০৯ সালের ৫ ডিসেম্বর তত্কালীন জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান সর্বদলীয় সংগ্রাম পরিষদ ভবনটি মুক্তিযুদ্ধের যাদুঘর হিসেবে উদ্বোধন করেন। কমিটির পক্ষ থেকে ভূমিসহ ভবনটি দীর্ঘ মেয়াদের জন্য লিজের আবেদন জানান। কিন্তু দীর্ঘ ৫ বছরেও ওই বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোন সাড়া মেলেনি। ফলে মুক্তিযুদ্ধের স্মৃতিবহনকারী ভবন সংরক্ষনের মহতী উদ্যোগটি স্থবির হয়ে যায়। এ প্রসঙ্গে মুক্তিযুদ্ধের ছাত্র সংগঠক ও জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি আমজাদ আলী বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী সর্বদলীয় সংগ্রাম পরিষদ ভবনটি এখন আর আগের অবয়বে নেই। বরং এটাকে গ্রাস করতে ইতোমধ্যেই ভবনের চারদিক পাকা দেয়াল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। সম্মুখের বারান্দায় লাগানো হয়েছে করগেটেট টিন। মুক্তিযুদ্ধের ছাত্র সংগঠক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ আখতারুজ্জামান সর্বদলীয় সংগ্রাম পরিষদের ওই ভবনটি সংরক্ষণের দাবি জানিয়ে বলেন, ওই ভবনটি কেবল অনেক স্মৃতিবাহীই নয়, সেটি মহান মুক্তিযুদ্ধের চেতনার জায়গা। কাজেই ওই ভবনটি সংরক্ষণ না করলে মুক্তিযুদ্ধের চেতনার জায়গাই হারিয়ে যাবে।
এ ব্যাপারে শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন জানান, তার সময়ে সর্বদলীয় সংগ্রাম পরিষদ কার্যালয় কাউকে লিজ দেয়া হয়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দিনাজপুরে মহান বিজয় দিবস পালিত পরবর্তী সংবাদ শ্রদ্ধা ভালবাসায় শহীদদের স্মরণ

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads