ads

বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল এডুকেশন বোর্ড চালুসহ ১০ দফা দাবিতে রংপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সিভিল সার্জন কার্যালয় ঘেরাও : পুলিশী লাঠিচার্জে আহত ১০

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
নভেম্বর ২৭, ২০১৪ ৭:০০ অপরাহ্ণ
বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল এডুকেশন বোর্ড চালুসহ ১০ দফা দাবিতে রংপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সিভিল সার্জন কার্যালয় ঘেরাও : পুলিশী লাঠিচার্জে আহত ১০

রংপুর প্রতিনিধি :  স্বতন্ত্র বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল এডুকেশন বোর্ড চালুসহ ১০ দফা দাবিতে আজ বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রংপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলোজির শিক্ষার্থীরা। পরে তারা দাবি আদায়ে সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শণ করতে থাকলে পুলিশ লাঠিচার্জের মাধ্যমে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশী লাঠিচার্জে এবং ছোটাছুটি করতে গিয়ে ১০ জন শিক্ষার্থী আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ বাবুল হোসেন নামের এক শিক্ষার্থীকে আটক এবং ৩টি মাইক, ব্যাটারীসহ ফেস্টুন, ব্যানার ও প্লেকার্ড নিয়ে যায়। শিক্ষার্থীদের অভিযোগ, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ আকস্মিকভাবে লাঠিচার্জ শুরু করে এবং আমাদের মাইক ও ব্যাটারীসহ ব্যানার নিয়ে নেয়। পুলিশী লাঠিচার্জে আমাদের ১০ জন আহত হয়েছে।
জানা যায়, আজ সকালে রংপুর মহানগরীর তাজহাট এলাকা থেকে রংপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলোজির কয়েক’শ শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয় ঘেরাও করে। পরে তারা সেখানে বিক্ষোভ প্রদর্শণ করতে থাকলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশী লাঠিচার্জে এবং ছোটাছুটি করতে গিয়ে শেখ সাদি, জাকারিয়া হোসেন, মওদুদ, পাপ্পু, এনামুল ও উজ্জ্বলসহ ১০ জন শিক্ষার্থী আহত হয়েছে। এর আগে সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইন্সটিটিউট অব হেলথ টেকনোলোজি সংগ্রাম পরিষদের আহবায়ক মোহাম্মদ শামীম, সদস্য সচিব সাব্বির হোসেন, যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের পরিবর্তে বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল এডুকেশন বোর্ড গঠন, ৪ বছর মেয়াদী কোর্স চালু, হু নীতিমালা অনুযায়ী নতুন নতুন পদ সৃষ্টি করে বেকার টেকনোলোজিষ্ট ও ফার্মাসিস্টদের কর্মসংস্থান, সরকারী আইএইচটি শিক্ষার্থীদের দ্বিতীয় শ্রেনীর পদ মর্যাদা ও বেতন স্কেল প্রদান, দেশের সকল আইএইচটিতে ফার্মেসি ও রেডিও থেরাপিসহ সকল অনুষদে বিএসটি ও এমএসটি কোর্স চালু, স্বতন্ত্র সেবা পরিদপ্তর চালুসহ ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads