মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুরের মুজিবনগরে ২য় শস্য বহুমুখীবরণ (এস.সি.ডি.পি) প্রকল্পের আওতায় পাঁচ দিনব্যাপি কৃষি মেলার সমাপনী শেষে পুরষ্কার বিতারণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্ত¡রে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোফাক্খারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা অফিসার গোলাম ফারুক, মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষি সমপ্রসারণ কর্মকর্তা আব্দুল গাফ্ফার। শেষে বিজয়ী কৃষকদের মাঝে পুরষ্কার বিতারণ করা হয়।
মেহেরপুরের মুজিবনগরে অস্ত্রের মুখে ডাকাতি

মেহেরপুর মুজিবনগর উপজেলার ভবানিপুর গ্রামে মৎস্য চাষি রফিকুল ইসলামের বাড়িতে হানা দিয়ে সোনার গয়নাসহ অন্ততঃ ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে এঘটনা ঘটে। গ্রামবাসি ও রফিকুলের পরিবার জানায় রাতে ১০/১২ জনের সশস্ত্র একদল ডাকাত বাড়িতে হানা দেয়। অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে সোনার গয়না, নগদ টাকাসহ অনান্য মালামাল লুট করে চলে যায়। এসময় প্রতিরোধের চেষ্টা করলে প্রাণ নাশের হুমকি দেয় ডাকাত দল। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান জানান, ডাকাত দলকে ধরতে পুলিশ কাজ করছে।
মুজিবনগরে সড়ক দূর্ঘটনায় আহত আব্দুর রাজ্জাক মারা গেছে
মেহেরপুর মুজিবনগর উপলোর পুরন্দরপুর গ্রামের হিসাবউদ্দিনের ছেলে আহত আব্দুর রাজাক মারা গেছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাপাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গতকাল শুক্রবার দুপুরে তার নিজ গ্রাম প‚রন্দরপুর গ্রামে তার লাশ দাফন করা হয়েছে।
গেল বুধবার বিকেলে প‚রন্দরপুর গ্রামের আব্দুর রাজ্জাক ভবেরপাড়া মাঠে কাজ সেরে ট্রাক্টর যোগে বাগোয়ান গ্রামে যাবার পথে বিপরীত মুখি একটি ট্রাককে সাইড দিতে গেলে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এতে আব্দুর রাজ্জাকসহ ২ জন আহত হয়। তাদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মারাত্মক আহত আব্দুর রাজ্জাককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।




