ads

বুধবার , ২৬ নভেম্বর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝালকাঠি পুলিশ লাইন সংলগ্ন রাস্তার বেহাল দশা : ঝুকিপূর্ণ অবস্থায় লাইনের সীমানা প্রাচীর

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২৬, ২০১৪ ১:২৮ অপরাহ্ণ

jhalakati police line road picএইচ এম নাসির উদ্দিন আকাশ, ঝালকাঠি : ঝালকাঠি পৌর এলাকার পূর্ব কৃষ্ণকাঠি (সুতালড়ি) পুলিশ লাইনের পূর্ব পাশ সংলগ্ন প্রায় ২ কিলোমিটার রাস্তাটির বেহাল দশা। অর্ধেকাংশেরও বেশি খালে বিলীন হয়ে গেছে। রাস্তাটি আরসিসি (খোয়া, সিমেন্ট, বালু ও রড) ঢালাই থাকলেও অর্ধেকাংশেরও বেশি খালে বিলীন হয়ে যাওয়ায় ঢালাই খালের দিকে কাত হয়ে গেছে। অচিরেই সম্পূর্ণ রাস্তাটি বিলীন হয়ে গেলে পুলিশ লাইনে সীমানা প্রাচীরও ধসে পড়তে পারে। সীমানা প্রাচীর ধসে পড়লে অরক্ষিত হয়ে পড়বে পুলিশ লাইন ও অস্ত্রাগার। এছাড়াও বর্ধিত অনেক অংশে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। নেই পানি সংযোগ, নেই রাস্তা, নেই পয়োনিষ্কাশন ব্যবস্থা। অর্ধলক্ষাধিক বাসিন্দাদের ভোগান্তি চরমে পৌছে নাভিঃশ্বাস উঠেছে। এমপি, মেয়র এবং জেলা প্রশাসক সরেজমিনে গিয়ে উন্নয়নের আশ্বাস দিলে তা আশ্বাসেই সীমাবদ্ধ রয়েছে।

Shamol Bangla Ads

ঝালকাঠি পৌর এলাকার কৃষ্ণকাঠি সুতালড়ি পুলিশ লাইনের পিছনের বেদে পল্লীর সরদার সর্পরাজ আঃ রহিম জানান, পৌর এলাকার বর্ধিত করণের সময় এ এলাকাকে বর্ধিতকরণের আওতায় নেয়া হয়। সেই থেকে এখন পর্যন্ত পানি সংযোগ, রাস্তাঘাট ও পয়োনিষ্কাশন ব্যবস্থাসহ উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি। আমরা পৌরসভার চাহিদামত ভূমিকরসহ সবকিছুই পরিশোধ করে যাচ্ছি। এখানের ৫০ মিটার প্রস্ত খালে প্রায় দেড় কিলোমিটার রাস্তা ২০০৩ সাল থেকে ভাঙন শুরু হয়েছে। ৩/৪ বছর ধরে ভাঙনের আকার আরো তীব্র ধারণ করেছে। একটি ব্রিজ দেখিয়ে তিনি বলেন, দেখেন রাস্তা ভেঙে যাওয়ায় ব্রিজটি এখন খালের মধ্যে। কতদূর দিয়ে এলাকাবাসী নিজস্বভাবে বালুর বস্তা ফেলে রাস্তা তৈরি করে চলাচল করছে। এখানে ২০১১ সালে ঝালকাঠি-২(সদর-নলছিটি) আসনের এমপি ও বর্তমান শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু, পৌর মেয়র আফজাল হোসেন এবং তৎকালীন জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাসকে আমন্ত্রণ করে এখানে আনা হয়েছিল। তারা এসে দেখে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়ে গেছে। আশ্বাস আশ্বাসেই রয়ে গেছে। পরে ২০১২ সালে লিখিত ভাবে আবার তাদেরকে অবগত করানো হয়েছে। কিন্তু তাতেও এখন পর্যন্ত কোন সমাধান হয়নি। ঝালকাঠি পৌর মেয়র আফজাল হোসেন জানান, কৃষ্ণকাঠি সুতালড়ি পুলিশ লাইনের পিছনে বর্ধিত পৌর এলাকা উন্নয়নের জন্য জাপানি সংস্থা জাইকা প্রকল্পে দেয়া হয়েছে। প্রকল্প থেকে বরাদ্দ এলেই উন্নয়নের কাজ শুরু করা হবে।

নলছিটির ভবানীপুর বাজারের ব্রিজটি সিডরে বিধ্বস্তের পর এখন মরণ ফাঁদ

Shamol Bangla Ads

jhalakati nachonmahal bridge pic২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে উপকূলীয় দক্ষিনাঞ্চলে বয়ে যাওয়া প্রলয়ংকরী সিডরের তান্ডবলীলায় বিধ্বস্ত হয় নলছিটির উপজেলার ভবানীপুরÑচাঁদপুরা ভায়া ঝালকাঠি যাতায়াতের ব্রিজটি। বিধ্বস্তের পর এভাবেই কেটে যায় দীর্ঘ ৭টি বছর। দীর্ঘ দিনের এ বেহাল দশায় জনসাধারণের ভোগান্তিরও যেন শেষ নেই। প্রতিদিন এই ব্রিজ দিয়ে হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে। দিন দিন এ ব্রিজটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। তবুও যেন দেখার কেউ নেই। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভবানীপুর থেকে চাঁদপুরা গ্রামে যাতায়াতের এটাই একমাত্র ব্রিজ। ব্রিজটির ওপার রয়েছে রানাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা ও হাঁস মুরগির বড় বড় কয়েকটি খামার। বিগত ১০ বছর আগে নির্মাণ করা এ ব্রিজটির ২০০৭ সালের প্রলয়ংকরী সিডরে আংশিক বিধ্বস্ত হয়েছে। তার সাড়ে ৪ বছর পরে ব্রিজটি মাঝখান থেকে ভেঙে সম্পূর্ণ বিধ্বস্ত হবার পর এলাকাবাসীর প্রচেষ্টায় লক্ষাধিক টাকা ব্যয়ে ব্রিজটি মেরামত করা হয়। কিন্তু আবার সেই ব্রিজটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খালের এক পাড় থেকে ব্রিজটি দেবে গিয়ে মাঝখান থেকে পাটা গুলো ফাঁকা হয়ে গেছে। যাতে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে । বহুবার জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা আশ্বাস দিলেও আজ পর্যন্ত এর সঠিক কোন সমাধান হয়নি। ফলে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরাসহ হাজার হাজার মানুষ নিত্যদিনের সীমাহীন কষ্টের মধ্যে চলাচল করতে হচ্ছে। বৃদ্ধ ও শিশুরা যেন কোন মতেই ব্রিজটি দিয়ে চলাচল করতে পারছে না এবং সকল প্রকার যানবাহন চলাচল সম্পূর্নরুপে বন্ধ রয়েছে। স্থানীয় মোঃ খাইরুল ইসলাম সজীব বলেন, শুধু আসেন, ছবি তোলেন এবং পেপারে দেন। মাঝে মধ্যে উপজেলার ইঞ্জিনিয়াররা এসে মেপে যান। এত গুরুত্বপূর্ণ ব্রিজটি যদি এভাবে বিকল হয়ে থাকে তাহলে কোন মানুষ অসুস্থ হলে তাকে তাৎক্ষণিক ডাক্তারের কাছে নেয়া সম্ভব হবে না। তাই এলাকাবাসীর একটাই দাবি এই ব্রিজটি যেন খুব দ্রুত মেরামত অথবা সংস্কার করে চলাচলের উপযোগী করে দেয়া হয়। এ অবস্থায় উপজেলার ঐতিহ্যবাহী ভবানীপুর বাজারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন প্রায়। এ ব্যাপারে ইউপি সদস্য মোঃ নান্না মিয়া জানান, ব্রিজটি বিধ্বস্ত হবার পর নলছিটি উপজেলা প্রকৌশল অফিসে ভাঙ্গা ব্রিজের ছবি করে আবদেনসহ জমা দিয়েছি। তারপর আমরা শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি সাহেব ও জেলা আ’লীগ নেতা সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের কাছে বললে শুধু আশ্বাস পেয়েছি। দীর্ঘ দিন অতিবাহিত হবার পরেও আমরা কোন ফলাফল পাইনি। ইউপি চেয়ারম্যান অ্যাড. হোসেন আকন খোকন বলেন, ব্রিজটি চলাচলে আসলেই অনেক ঝুঁকিপূর্ণ। আমরা উপজেলার মাসিক সমন্বয় সভায় উপস্থাপন করেছি। জেলার মাসিক সমন্বয় সভায় উথ্থাপন করলে হয়তোবা তাড়াতাড়ি মেরামত বা পূনঃনির্মাণে কর্তৃপক্ষ উদ্যোগ নেবে।

ঝালকাঠির বাসন্ডা নদী দখলদার থেকে রেহাই পাচ্ছে না

ঝালকাঠি পৌর শহরের বুক চিরে প্রবাহিত একমাত্র নদী বাসন্ডা। নদীর কাঠপট্টি ট্রলার ঘাট থেকে পালবাড়ি খাদ্য গুদাম পর্যন্ত পূর্ব প্রান্তে শতাধিক স্থাপনা গড়ে উঠে চলছে ব্যবসায়িক কার্যক্রম। ওই সব ব্যবসা প্রতিষ্ঠানের শেষ প্রান্তের ১০ থেকে ৪০ ফুট পর্যন্ত নদীর জায়গা ভরাট করে নির্মাণ করা হয়েছে। ২০০৭ সালে জরুরী অবস্থা থাকার সময় এসব পাকা ও আধা পাকা অবকাঠামো অধিকাংশ ভেঙে ফেলার কাজ শুরু হয়। কিন্তু তারপরে আবার নতুন করে অবকাঠামো নির্মাণ করা হয়েছে। বাসন্ডা নদীর তীর ভরাট করে যারা অবকাঠামো নির্মাণ করেছেন তাঁদের মধ্যে রয়েছেন আঃ রেজ্জেক মাল, মো. নুরুল ইসলাম, গোলাম মোস্তফা, মো. সাইফুর রহমান, মো. মুছা, আঃ রব, সোহরাব হোসেন, আব্দুল হালিম, ফজলুল হক তালুকদার, জাহাঙ্গির হোসেন মাঝি, আবু বকর, আঃ রশিদ মিয়া, ফজলুল হক, লাভু মিয়া, বারেক মিয়া, নুরুল হক, আবু সালেক প্রমুখ। ২০০৭ সালে ভেঙে দেয়া পাকা ভবনের মেঝের ওপর টিন কাঠ দিয়ে পুনরায় ঘর তৈরি করেছেন আ. রাজ্জাক মাল। তিনি বলেন, নদীর ভরাট হওয়া জমিতেই ঘর তৈরি করেছি। সরকার যখন বলবে তখন আবার সরিয়ে নেব। গোলাম মোস্তফার পক্ষে তার বড় ভাই মো. চুন্নু মিয়া বলেন, নদীর তীরে হলেও জমির রেকর্ড আমাদের নামে। সরকার আমাদের বিরুদ্ধে আদালতে মামলা করেছিল, তাতেও আমরা রায় পেয়েছি।

ঝালকাঠি পৌরসভার পুকুরগুলো নিরাপদে নেই, ব্যবহারে অনুপযোগী

ঝালকাঠি শহরের পৌরসভার মালিকানাধীন ৭টি পুকুর রয়েছে। এর মধ্যে ৪টি রিজার্ভ পুকুর হিসেবে পরিচিত। পৌরবাসির পানীয় জল হিসেবে ব্যবহারের জন্য এগুলোর পানি বিশেষ ব্যবস্থায় সংরক্ষন করা হতো। পুকুরগুলো হলো পূর্ব চাঁদকাঠি পুকুর, মহিলা কলেজ সংলগ্ন পুকুর, পশ্চিম চাঁদকাঠি পুকুর ও শীতলাখোলা বিনোদকানন পুকুর। সংরক্ষনের অভাবে ৪টিই এখন মজ্জা পুকুর হিসেবে পরিণত হয়েছে। অপর ৩ টি পুকুর পৌরবাসি গোসল ও পারিবারিক কাজে ব্যবহার করত। এ ৩ টি পুকুর হলো কাশারিপট্টি পুকুর, পোস্ট অফিসের পুকুর ও কাপুড়িয়া পট্টির পুকুর। কাঁসারি পট্টি ও কাপুড়িয়া পট্টির পুকুর ময়লা-আবর্জনায় প্রায় সম্পূর্ণ ভরাট হয়ে গেছে। পোস্ট অফিসের পুকুরের ঘাটলাসহ আশ পাশের অংশ বিশেষ ভরাট করে স্থানীয় বাসিন্দারা অবকাঠামো নির্মাণ করে ভাড়া দিয়েছে। কাপুড়িয়া পট্টি পুকুরের পাড়ে এক সময় বস্তি গড়ে উঠেছিল। ২৫-৩০ পরিবার এখানে ঝুপড়ি ঘর তুলে বসবাস করত। মূলত তখনই পুকুরের অধিকাংশ ভরাট হয়ে যায়। বর্তমানে সরকার ওই পরিবারগুলোকে আবাসন প্রকল্পে ঘর বরাদ্দ দিয়েছে। কিন্তু পুকুরটি আর সংস্কার করা হয়নি। পূর্বচাঁদকাঠি রিজার্ভ পুকুরটি পৌরসভা কর্তৃপক্ষ ৩ বছরের মেয়াদে ইজারা দিয়েছে মাছ চাষের জন্য। একইভাবে শীতলা খোলা পুকুর ও পশ্চিম চাঁদকাঠি পুকুরও লিজ দেয়া হয়েছে। শীতলা খোলা পুকুরের পশ্চিম পাড়ে ৮-১০ ফুট জায়গা ভরাট করে শাহী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে। পশ্চিম চাঁদকাঠি রিজার্ভ পুকুরের অংশ বিশেষ ভরাট করে নির্মাণ করা হয়েছে পশ্চিম চাঁদকাঠি রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়। মহিলা কলেজ পুকুরটি কলেজ অভ্যান্তরে রয়েছে। বর্তমানে এ পুকুর জনসাধারণ ব্যবহার করতে পারে না। এটি এখন মহিলা কলেজের সম্পত্তি। কাঁশারিপট্টির পুকুরটি ১ নম্বরের খাস খতিয়ানভূক্ত। এ পুকুরটি ভরাটকরে অবৈধ দখল থেকে উচ্ছেদ এবং পুনরায় সংস্কার করে ব্যবহার যোগ্য করায় প্রশংসনীয় ভূমিকা পালন করেছে পৌর মেয়র মো. আফজাল হোসেন। পোস্ট অফিসের পুকুর পাড়ে অবকাঠামো নির্মাণ করা খোরশেদ আলম বলেন, আমরা ভূমি অফিস থেকে ১ বছরের লিজ নিয়েছিলাম। সরকার পরে তা আর নবায়ন করেনি। গজেন্দ্র নাথ ঘোষের পুত্র অমর বসু ঘোষ বলেন, ময়লা আবর্জনা ফেলার পরে কিছু অংশ ভরাট হয়ে গেছে। আমরা কোনো অবকাঠামো নির্মাণ করিনি। শাহী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন্নাহার বলেন, পৌরসভার অনুমতি নিয়ে ঠিকাদার সীমানা প্রাচীর নির্মাণ করেছে।
রক্ষণাবেক্ষনের অভাবে

ঝালকাঠির গাবখানে কয়েক লাখ টাকা মূল্যের পল্টুনটি বিলীন হতে চলছে

jhalakati poltun picঝালকাঠি শহরের কিফাইত নগর গ্রামের গাবখানে পুরাতন ফেরিঘাট সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের কয়েক লাখ টাকা মূল্যের পল্টুনটি কর্তৃপক্ষের উদাসীনতায় রক্ষণাবেক্ষনের অভাবে বিলীন হতে চলছে। গাবখান নদীর উপর ব্রিজ হওয়ায় ফেরিটি অন্যত্র সরিয়ে নেয়া হলেও ঘাটে থেকে পল্টুনটি। দীর্ঘ ১ যুগ সময় পার হলেও পল্টুনটি সেখানে পড়ে থাকায় দিনে দিনে ক্ষয় হতে চলেছে।
অনুসন্ধানে জানাগেছে, স্বাধীনতা পরবর্তি বঙ্গবন্ধু হত্যাকান্ডের ২১ বছর পর শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামীলীগ ১৯৯৬ সনের ৬ জুন জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। সরকারের মন্ত্রীসভায় যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পান ভান্ডারিয়ার কৃতি সন্তান ও তৎকালীন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের এমপি আনোয়ার হোসেন মঞ্জু। তিনি গাবখান নদীর উপর ৫ম চীন মৈত্রী সেতু (গাবখান ব্রিজ) নির্মাণের জন্য অর্থ বরাদ্দ নিয়ে দরপত্র আহ্বান করে। কোরিয়া থেকে দক্ষ জনশক্তি এনে ব্রিজটি নির্মাণের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্মাণ কাজ উদ্বোধন করেন। ৫ বছরের মাথায় গণতান্ত্রিক দেশ হিসেবে সরকারের প্রেক্ষাপট পরিবর্তন হয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন ৪ দলীয় জোট ২০০১ সনের ১ অক্টোবরের জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। ২০০২ সালের রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বেগম খালেদা জিয়া জনসভা করে ফেরার সময় ব্রিজটি উদ্বোধন করেন। শুরু হয় ব্রিজের উপর দিয়ে যান চলাচল। ফেরিটির আর প্রয়োজন না থাকায় সেটিকে প্রয়োজনানুযায়ী অন্যত্র সরিয়ে নেয়া হয়। সাথে সাথে নেয়া হয় গাবখান নদীর পশ্চিম পাশের পল্টুনটিও, থেকে যায় পূর্ব পাশের পল্টুনটি। দীর্ঘ ১ যুগ (১২ বছর) সময় ধরে সেখানে পরিত্যক্ত থাকায় সড়ক ও জনপথ বিভাগের উদাসীনতায় রক্ষণাবেক্ষনের অভাবে কয়েক লাখ টাকা মূল্যের পল্টুনটি বিলীন হতে চলছে। বর্তমানে সেই পল্টুনটির উপরে রয়েছে স্থানীয় এক ব্যবসায়ীর অনেকগুলো খালি ড্রাম। পাশে সিড়ি থাকার পরেও এলাকার গৃহকর্ত্রীরা পল্টুনটিতে হাড়ি-পাতিল ধোয়া ও গোসলের কাজ করছেন। শিশু-কিশোররা টুকরো টুকরো করে ভেঙে নিয়ে ভাঙারী হিসেবে বিক্রি করছে। সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ গাউস উল হাসান মারুফ বলেন, পল্টুনটির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃককে অবহিত করে চিঠি দেয়া হবে। নিয়মানুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে।

Need Ads