ads

সোমবার , ১৯ আগস্ট ২০১৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শার্শায় ২টি পিস্তলসহ ম্যাগজিন গুলি উদ্ধার

খবর টি পড়েছেন : ৪৮৩
শার্শায় ২টি পিস্তলসহ ম্যাগজিন গুলি উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

GULIযশোর প্রতিনিধি : শার্শার নাভারনের পশু হাটের পাস ঘরের বারান্দা হতে পরিত্যাক্ত অবস্থায় ২টি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী। ১৮ আগস্ট রাতে ওই পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়।
যশোর বিজিবি-২৬ ব্যাটালিয়নের সি.ও লেঃ কর্নেল মতিউর রহমান জানান, একদল অস্ত্র ব্যবসায়ী শার্শার নাভারনের পশু হাটের পাস ঘরের বারান্দায় অস্ত্র কেনা বেচা করছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে রবিবার রাত সাড়ে ৯টার দিকে বিজিবি ও থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়। ওই অভিযানে শার্শা থানার এস আই ফিরোজ ও এসআই মোরাদসহ পুলিশের একটি দলও অভিযানে অংশ নেয়। যৌথ বাহিনীর গতিতিধি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা দৌড়ে পালিয়ে গেলে ঘটনাস্থল হতে ২টি পিস্তল, ২টি ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি ও এক বোতল বাংলা মদ উদ্ধার করে অভিযানকারীরা। ওই সময় অস্ত্র ব্যবসায়ীদের কাউকে আটক করা যায়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে এক রিক্সাচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা পরবর্তী সংবাদ রাজীবপুরে ইউপি সদস্যকে গুলি করে হত্যা