এস.এম রফিক,দুর্গাপুর(নেত্রকোনা) : নেত্রকোণার দুর্গাপুরে সোমবার বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস আলোঘর প্রকল্প(লাইট হাউজ) আয়োজিত “বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সরকারী, বেসরকারী সুযোগ-সুবিধা ও আমাদের করনীয় ”শীর্ষক দিন ব্যাপি এক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয় ।
স্থানীয় নৃ-তাত্তিক আদিবাসী অডিটরিয়ামে কারিতাস আলোঘর প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর অনন্যা সাংমা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক,প্রধান শিক্ষক সুসং প্রাঃ বিদ্যালয় মোঃ দিলদার হোসেন খান,আদিবাসী নেতা গিলবার্ড চিসাম, পিন্টু নেংমিঞ্জা প্রমুখ। উলে¬খ্য উপজেলা সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এক স্মারকলিপি প্রদান করা হয়।




