ads

শুক্রবার , ২১ নভেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহাদেবপুরে হেরোইন সেবনের দায়ে শিক্ষকসহ ৫ জনের জেল-জরিমানা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২১, ২০১৪ ৭:৫৯ অপরাহ্ণ
মহাদেবপুরে হেরোইন সেবনের দায়ে শিক্ষকসহ ৫ জনের জেল-জরিমানা

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে হেরোইনসহ অন্যান্য মাদক সেবনের দায়ে এক স্কুল শিক্ষকসহ ৫ জনের বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২১ নভেম্বর শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুর রহমান এ রায় প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত হেরোইন সেবনের দায়ে সফাপুর গ্রামের হোসেন আলীর পুত্র সাদেক আলীর ৬ মাস জেল, উপজেলা সদরের দুলালপাড়ার সুবল কুমারের পুত্র উত্তম কুমার ও বিলমোহাম্মদপুর গ্রামের মধুবন এলাকার এজাম উদ্দীনের পুত্র উপজেলা সদরের এসএসসি ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউটের সহকারী শিক্ষক মোহায়মেনুল ইসলাম দুলালের ৫ হাজার টাকা করে জরিমানা করেন।

Shamol Bangla Ads

এদিকে ২০ নভেম্বর বৃহস্পতিবার রাতে থানার এএসআই মহিদুল হাসান ও মজিবর রহমান দুলালপাড়ার উত্তমের বাড়ীতে হেরোইন সেবনের সময় উত্তম কুমার, সাদেক আলী ও মোহায়মেনুল ইসলাম দুলালকে গ্রেফতার করে। একই আদালত মাদক সেবনের দায়ে ফতেপুর গ্রামের আবুল হোসেনের ২ পুত্র এনামুল হক ও মাহবুব হোসেনের ২ মাস করে জেল প্রদান করেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads