ads

মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বাজু চাইল্ড ফোরামের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

খবর টি পড়েছেন : ১৬৮
শেরপুরে বাজু চাইল্ড ফোরামের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Sherpur Baju Childস্টাফ রিপোর্টার : শেরপুরে ‘বাজু চাইল্ড ফোরাম’ এর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১৮ নভেম্বর সোমবার বিকেলে সদর উপজেলার বলাইচর ইউনিয়নের প্রত্যন্ত চরশ্রীপুর গ্রামের স্থানীয় খ্রীষ্টান গীর্জা সংলগ্ন ফোরামের নিজস্ব কার্যালয়ে ওই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এডিপি ডোনার অস্ট্রেলিয়ান নাগরিক মিষ্টার রনো প্রধান অতিথি ও তার স্ত্রী মিসেস মওরিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বাজু চাইল্ড ফোরামের সভাপতি লাল চাঁন সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মেরাজ উদ্দিন, স্থানীয় চরশ্রীপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন, আব্দুল বারেক বিএসসি, এসএমসি কমিটি’র সভাপতি মুসলিম উদ্দিন, সিডিও সভাপতি তাসলিমা বেগম প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এডিপি’র সিনিয়র এডিপিএম সজল বৈদ্য। এসময় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সদস্যদের মাঝে পৃথক দু’টি গ্রুপে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ৬ জনকে পুরস্কৃত করা হয়। পরে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি, নাচ ও আদিবাসী নাচ পরিবেশন করে ফোরামের নিজস্ব শিল্পীরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলার চরঅষ্টধর ইউপির উপ-নির্বাচনে আহসান হাফিজ খান বেসরকারীভাবে… পরবর্তী সংবাদ শেরপুরে রত্নগর্ভা গ্রামার স্কুলের অভিভাবক সমাবেশ ২১ নভেম্বর

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads