ads

সোমবার , ১৭ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় গৃহবধূ আত্মহত্যা

খবর টি পড়েছেন : ১৮২
চুয়াডাঙ্গায় গৃহবধূ আত্মহত্যা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুতুবপুরে গলায় ওড়না পেঁচিয়ে সুমাইয়া খাতুন (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া উপজেলার কুতুবপুর গ্রামের গোলাম রসুলের স্ত্রী।

Shamol Bangla Ads

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে সুমাইয়া খাতুনের সঙ্গে তার স্বামীর সাংসারিক বিষয় নিয়ে কথা কাটা-কাটি হয়। এতে সে স্বামীর উপর ক্ষুব্ধ হয়ে সবার অজান্তে নিজ বসতঘরের আড়ায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

এ ব্যাপারে দামুড়হুদা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানায় পুলিশ।

চুয়াডাঙ্গায় জেএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

Shamol Bangla Ads

চুয়াডাঙ্গা শহরের নুরনগরে মায়ের সঙ্গে অভিমান করে জেএসসি পরীক্ষার্থী মুন্নি খাতুন (১৪) গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। মুন্নি সদর উপজেলার নুরনগর কলোনী পাড়ার মিজানুর রহমানের মেয়ে এবং এম এ বারি মাধ্যমিক বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী। রোববার সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সন্ধ্যায় মুন্নি খাতুনের মা গৃহস্থালির কাজ করা নিয়ে তাকে বকা দেয়। এতে সে মায়ের উপর ক্ষিপ্ত হয়ে সবার অজান্তে নিজ বসতঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। তবে এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

চুয়াডাঙ্গায় সার ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারস্থ জগবন্ধু ট্রেডার্সের মালিক জগবন্ধ বোসকে বেশি দামে সার বিক্রয় করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বেলা ১১টার দিকে কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান এ রায় দেন।

পুলিশ জানায়, সোমবার সকালে নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে কার্পাসডাঙ্গা বাজারস্থ জগবন্ধু ট্রেডার্সে অভিযান চালায়। এসময় বেশি দামে সার বিক্রয় করার অপরাধে ২০০৯/৪০ ধারাভুক্ত অধিকার আইনে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

এসময় দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চিতলমারীতে হাটবাজারে বিক্রি হচ্ছে অতিথি পাখি পরবর্তী সংবাদ সর্বনাশা ভালবাসা…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads