ads

সোমবার , ১৭ নভেম্বর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমার বক্তব্য বিকৃত করা হয়েছে : এইচটি ইমাম

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ১৭, ২০১৪ ৬:২৬ অপরাহ্ণ

HT Imam 1শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, আমি বলেছিলাম লিখিত পরীক্ষায় ভালো করলে পরে মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং তখন সহযোগিতা করা যাবে। অথচ গণমাধ্যমে আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে। তিনি ১৭ নভেম্বর সোমবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই কথা বলেন। তিনি বলেন, মিডিয়া আমার বক্তব্যকে যেভাবে উপস্থাপন করেছে তা আদৌ সত্য নয়। আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। যে কারণে জাতি বিভ্রান্ত হয়েছে। এ নিয়ে ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই।
এইচটি ইমাম বলেন, ওইদিন আমি যা বলেছি তা হচ্ছে, যারা লিখিত পরীক্ষায় উন্নীত হবেন তারাই প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে চাকরি পাবেন। সেদিন আমি তাদেরকে কঠোর অনুশীলন করে নিজেদের যোগ্য করে গড়ে তোলার পরামর্শ দেই। কারণ আমরা একটি দায়িত্বশীল প্রশাসন চাই। আর এটা করতে হলে মেধাবীরাই চাকরিতে সুযোগ পাবেন। ইমাম বলেন, ১২ নভেম্বর আমি ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশ করে বলেছিলাম। লিখিত পরীক্ষা ভালো করতে হবে। কারণ ১০০০ নম্বর লিখিত পরীক্ষায়। সেখানেই ভাইভার নম্বরে কিছু করার থাকে না। লিখিত পরীক্ষার পর ভাইভাও ভালো করতে হবে। এজন্য যা যা করা দরকার তাই করবো। প্রয়োজনে আমি নিজেই তোমাদের কোচিং করাবো। ভাইভায় গিয়ে কীভাবে প্রশ্ন উত্তর, সালাম দিতে হবে। সেটা শেখাবো। কারণ বিএনপি আমলে একটি বিশেষ ভবনে বিসিএসসহ বিভিন্ন পরীক্ষায় পাস করিয়ে দিত। আমাদের সে অভিপ্রায় নেই। সেই অভিপ্রায় না থাকার কারণেই সাহসিকতার সাথে বলেছি, লেখাপড়া শিখে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে।
তিনি দাবি করেন, ধুম্রজাল সৃষ্টি করে সরকারের উন্নয়ন পরিকল্পনায় বাধা দেয়ার ষড়যন্ত্র কাজে আসবে না। আমার বক্তব্য যদি পুরো প্রচার করা হয় তাহলে সকল বিভ্রান্তির অবসান হবে। এসময় তিনি গণমাধ্যমকে কোনো বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপন না করারও অনুরোধ করেন। ‘মিটিং ডেকে সাংবাদিকদের এড়িয়ে গেলেন এইচটি ইমাম’ গণমাধ্যমের এমন সংবাদের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, আমি গতকাল মিটিং ডাকিনি। ডেকেছেন দলের প্রচার সম্পাদক ড.হাছান মাহমুদ। আমি আজকের সংবাদ সম্মেলনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম।
৫ জানুয়ারি নির্বাচন নিয়ে তিনি বলেন, এ সময় আমি সরকারের কেউ ছিলাম না। ওই সময় প্রশাসনে মোবাইল কোর্ট করানোর কথা প্রশ্নই ওঠে না। তবে আমি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান হিসেবে আমার দায়িত্ব পালন করেছি। প্রশাসনিক কোনো হস্তক্ষেপ না করেই আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার জন্য ও বিএনপি জামায়াত চক্রের ভোট প্রতিরোধে নির্বাচনী এলাকার প্রশাসনকে জানিয়েছি। বিভিন্ন অভিযোগ বিধি মোতাবেক প্রতিকার চেয়েছি। এই সময়ে প্রয়োজনে মোবাইল কোর্ট করার কথা অনুরোধ করেছি। আমি যা করেছি তা নির্বাচনী আইন বিধি মেনে করেছি। আর আমাদের ‘রিক্রুট’ করা মানে সকল প্রজাতন্ত্রের কর্মকর্তাকে বুঝিয়েছি। যাদের কোনো দলীয় পরিচয় নেই।

Need Ads