ads

শনিবার , ১৫ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যারা নির্বাচন এবং সাংবিধানিক প্রক্রিয়া বানচাল করে তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না : হাসানুল হক ইনু

খবর টি পড়েছেন : ১৯৫
যারা নির্বাচন এবং সাংবিধানিক প্রক্রিয়া বানচাল করে তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না : হাসানুল হক ইনু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

inuকুষ্টিয়া প্রতিনিধি : জাতীয় সমাজতান্ত্রীক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু যুদ্ধাপারাধীদের ফাঁসির রায় কার্যকর না করার জন্য আমেরিকাসহ বিদের্শীদের অনুরোধ প্রসঙ্গে বলেছেন, বিদেশীরা যুদ্ধাপারাধীদের বাঁচানোর জন্য অনুরোধ করতে থাকবে আর আমরা বিচার করতে থাকব এবং ফাঁসির রায় কার্যকর করতে থাকবো। তথমন্ত্রী হাসানুল হক ইনু শনিবার বেলা ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা পরিষদ মিলনায়তনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃর্তী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়া আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ৫ই জানুয়ারী নির্বাচন প্রশাসনের সাজানো নির্বাচন প্রসঙ্গে বলেন, যারা নির্বাচন এবং সাংবিধানিক প্রক্রিয়া বানচাল করে সশস্ত্র আক্রমন পরিচালনা করে তাদের মুখে নির্বাচন এবং গণতন্ত্রের কথা শোভা পায় না। বিএনপির চেয়ারপ্যারসন বেগম খালেদা জিয়ার ঢাল তলোয়ার নিয়ে আন্দোলনে জনগণকে প্রস্তত থাকা প্রসঙ্গে ইনু বলেন, বেগম খালেদা জিয়া নির্বাচন না করে রাজনীতির বাইরে চলে গেছেন, তাই উত্তেজিত রমনীর বেগম খালেদা জিয়ার ঢাল তলোয়ার নিয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে মাঠে নামবেন না। ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট তৌহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার ও জেলা জাসদের সাধারন সম্পাদক আব্দুল আলিম স্বপন প্রমুখ। এরপর তথমন্ত্রী হাসানুল হক ইনু ভেড়ামারায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে প্রবীণ হিতৈষী সংঘের ‘মমতাময়’ ও ‘মমতাময়ী’ পুরস্কারের… পরবর্তী সংবাদ দিনাজপুরের উপ-শহরে এক অগ্নিকান্ডে ৬টি দোকান সম্পূর্ণ ভস্মিভুত…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads